=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইংল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই একজনই, স্বীকার করলেন আইয়ারও!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়ারল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে (India Vs England) অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিলেন শ্রেয়স আইয়ার। তবে ভারতীয় তারকার সেই স্বপ্ন কার্যত একার হাতেই ভেঙে চুরমার করে দিলেন টিম ইন্ডিয়ার এক স্পিনার। হ্যাঁ, গতকাল ভারতীয় দলের পরাজয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর। ম্যাচের পর ইঙ্গিতে সে কথা স্বীকার করে নিয়েছেন খোদ অধিনায়ক আইয়ার নিজেও। ঠিক কীভাবে ভারতের পরাজয়ের মূল কালপ্রিট হয়ে উঠলেন তিনি?

ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই একজনই

শনিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রান তুলেছিল ভারত। এদিন দলের হয়ে বড় রান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অভিষেক শর্মা এবং ইশান কিষাণ। যদিও তাঁরা কেউই অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। পরবর্তীতে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। পর পর শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ডের দুই ওপেনারই। তাতে বেশ চাপে পড়ে যায় ইংলিশ বাহিনী।

তবে ম্যাচ কিছুটা গড়াতেই খেলার রাশ ধরে নেন জেকব বেথ্যেল। এদিন এই প্লেয়ারকে যেন থামানোই যাচ্ছিল না। ভারতের বিরুদ্ধে জিততে শেষ মুহূর্তে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 24 বলে 49 রান। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করে ম্যানচেস্টারের বড় মাঠে এই রান তাড়া করে জেতা একেবারেই যে জল-ভাত ছিল তেমনটা নয়, তবে সেই সুযোগটা করে দিলেন ভারতের রবি বিষ্ণোই।

গতকাল ইংল্যান্ডকে 17 তম ওভারে বল করতে এসে মাত্র 6 বলে একাই 29 রান দিয়েছিলেন তিনি। সেখান থেকেই পর্যাপ্ত রান বের করে নেয় ইংল্যান্ড। গতকাল নিজের চার ওভারের কোটায় ইংল্যান্ডকে 60 রান দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে বিনিময়ে কোনও উইকেট তুলতে পারেননি তিনি। সহজ ভাষায় বলতে গেলে, গতকাল ভারতের পরাজয়ের নেপথ্যে এই বোলারের সবচেয়ে বড় অবদান রয়েছে!

অবশ্যই পড়ুন: প্যারাগুয়েকে হারাতে নাজেহাল এমবাপেরা, কোয়ার্টার ফাইনালে উঠেও চিন্তায় ফ্রান্সের কোচ!

প্রসঙ্গত, গতকালের ম্যাচ শেষে অধিনায়ক আইয়ারকে পরাজয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনিও জানিয়েছিলেন, “আমার মনে হয়, আমরা প্রত্যেকেই জানি আমরা কোথায় হেরেছি। আলাদা করে কাউকে চিহ্নিত করতে চাইছি না।”এদিন ঘুরিয়ে বিষ্ণোইকে উদ্দেশ্য করে আইয়ার বললেন, “আমি তো ভেবেছিলাম প্রথম বল নো করার পর ফিরে আসবে। কিন্তু সেটা পারলো না। ওই ওভারটাই আমাদের হারিয়ে দিল।”

Leave a Comment