বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাদা বলের ক্রিকেটে দুরন্ত বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে এই 15 বছর বয়সী ক্রিকেটারের। আর অভিষেক করেই ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। যদিও ব্যাট হাতে চেনা মেজাজে ধরা দিতে পারেননি তিনি। তবে আশা করা হচ্ছে আগামী ম্যাচে সুযোগ পেলে ঝড় তুলবেন বৈভব! এরই মাঝে শোনা যাচ্ছে, ভারতীয় দলে রোহিত শর্মার জায়গা দখল করতে পারেন এই খুদে ক্রিকেটার। খেলতে পারেন 2027 ওয়ানডে বিশ্বকাপে!
রোহিতকে বাদ দিয়ে বৈভবকে দলে নেবে BCCI?
আসন্ন একদিনের বিশ্বকাপে জায়গা পেতে হলে রোহিত শর্মাকে পরবর্তী সিরিজগুলিতে ভাল খেলতে হবে। ব্যাট হাতে ব্যর্থ হলে একদিনের বিশ্বকাপে জায়গা পাবেন না এই মহাতারকা। কয়েকটি সূত্র বলছে, রোহিত শর্মা যদি আগামী ওয়ানডে ম্যাচ গুলিতে ভাল পারফর্ম করতে না পারেন তবে আসন্ন বিশ্বকাপে জায়গা হবে না তাঁর। বদলে দলে নেওয়া হতে পারে বৈভব সূর্যবংশীকে!
বৈভবের ওয়ানডে দলে অন্তর্ভুক্তি নিয়ে মত প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “বৈভব সূর্যবংশী যদি টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলেন, তবে তাঁকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত। সে একজন ম্যাচ উইনার। আমি আশা করি সে ভারতের হয়ে প্রত্যেকটি সংস্করণে ম্যাচ উইনার হবে।”
অবশ্যই পড়ুন: ব্রাহ্মণকেও দেওয়া হয়েছে SC সার্টিফিকেট! দুয়ারে সরকারকে নিয়ে তুঙ্গে বিতর্ক
এদিন বৈভব প্রসঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ। বলেন, “যদি সে ভাল পারফর্ম করতে পারে তবে তাঁকে ভারতীয় দলে নিয়মিত সুযোগ দেওয়া উচিত। সে আগামী 20 বছরের জন্য ভাল বিনিয়োগ। বৈভবের এখন প্রধান কোচের সমর্থন প্রয়োজন।” প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বক্তব্য মেনে যদি বৈভবকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে পারেন রোহিত শর্মা! আসলে রোহিত যেহেতু ওপেন করেন ফলে বৈভব যদি টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে যান সেক্ষেত্রে রোহিতের জায়গায় তাঁকে নামানো হতে পারে। অন্যদিকে ফর্মে না থাকলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।