=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইংল্যান্ডের কাছে ভারত সিরিজ হারলেও বিশ্বরেকর্ড গড়ে মান বাঁচালেন অভিষেক শর্মা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে (India Vs England) হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জা বাড়িয়েছে ভারত! 20 ওভারের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হওয়া সত্বেও প্রথমে আয়ারল্যান্ড এবং পরে ইংল্যান্ড সিরিজ মিলিয়ে পরপর দুটি আসরে লাগাতার পরাজয় দেখতে হল দেশবাসীকে। আর এই লজ্জার মাঝে ইংল্যান্ড সিরিজেই বিরাট এক বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র একটি ফরম্যাটে খেলেই বিশেষ নজির গড়েছেন ভারতীয় তারকা।

নতুন বিশ্বরেকর্ড অভিষেকের নামে

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে হারের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন অভিষেক শর্মা। মাত্র 3 রান করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর এহেন একজন প্লেয়ারের ব্যর্থতা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তবে দল হারলেও গতকাল মাঠে নামার সাথে সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেরেকর্ড গড়েছেন অভিষেক। আসলে এদিন অভিষেক মাঠে পা রাখতেই শুধুমাত্র একটি সংস্করণে খেলেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্লেয়ার হয়ে উঠেছেন অভিষেক।

শনিবার, ভারতের হয়ে নিজের 53 তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন অভিষেক। আর সেই সূত্রেই বাকি দুই সংস্করণ অর্থাৎ ওয়ানডে এবং টেস্টে না খেলেও সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন অভিষেক। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রির দখলে। এই ক্রিকেটার বাকি দুই সংস্করণে না খেলেই মোট 52টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাট রেকর্ড গড়েছিলেন। এবার তাঁকেই ছাপিয়ে গেলেন অভিষক।

অবশ্যই পড়ুন: বিপদ মেসিদের! সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ভয়ঙ্কর টিম, কখন ম্যাচ?

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে মাত্র 3 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 257 রান তুলেছিল ইংল্যান্ড। পরবর্তীতে 258 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের। পরপর দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পেলেও ইংল্যান্ডের রানের পাহাড় টপকাতে পারেনি ভারত। তাতেই 56 রানের বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয়েছে মেন ইন ব্লুদের।

Leave a Comment