=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোবরা নাকি কিং কোবরা, কোন সাপ বেশি ভয়ংকর? জেনে নিন পার্থক্য

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা আসলেই বাড়তে থাকে সাপের উপদ্রব। এইসময় সাপেরা (Snake) জায়গা পরিবর্তন করে, গ্রামে গঞ্জে তো বটেই, অনেক সময় শহরাঞ্চলেও ঘুরে বেড়ায় বিষাক্ত সাপের দল। কোবরা এবং কিং কোবরা, দুই ধরনের সাপের নাম আমরা কমবেশি সবাই শুনে থাকি, কিন্তু জানেন কি কোবরা আর কিং কোবরার (King Cobra And Indian Cobra) মধ্যে কোনটি বেশি ভয়ংকর? আর তাঁদের মধ্যে পার্থক্যই বা কী? তাহলে আজকের প্রতিবেদনটির মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ওজন এবং আকার ভিন্ন

সর্প বিশেষজ্ঞদের সূত্রে জানা গিয়েছে, কোবরা হল সবচেয়ে বিপজ্জনক সাপ। কিন্তু এই সাপ মূলত দুই ধরনের হয়, একটি হল ইন্ডিয়ান কোবরা এবং অপরটি হল কিং কোবরা। আর এই দুইয়ের মধ্যে আকার, আকৃতি থেকে শিকারের ধরন, পার্থক‍্য রয়েছে সবেতেই। জানা গিয়েছে, কিং কোবরা আকার এবং ওজন উভয় দিক থেকেই ইন্ডিয়ান কোবরার চেয়ে বড়। কিং কোবরা ৭-৮ কেজি ওজনের হয় এবং লম্বায় প্রায় ১৯ ফুট পর্যন্ত হতে পারে। অন্যদিকে ইন্ডিয়ান কোবরার ওজন ৩ কেজি এবং প্রায় ৭ ফুট লম্বা হয়।

খাবার ও গায়ের রং ভিন্ন

খাবারের ক্ষেত্রেও ইন্ডিয়ান কোবরা এবং কিং কোবরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইন্ডিয়ান কোবরার প্রধান খাদ্য ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, পাখি ইত্যাদি। কিন্তু কিং কোবরা আবার অন‍্য প্রাণীর পাশাপাশি সাপের শিকারও করে। কিং কোবরা সাধারণত বাদামি বা জলপাই সবুজ রঙের হয়, হালকা হলুদ ডোরা এবং মাথা কালো থাকে। ইন্ডিয়ান কোবরাদের রং ভিন্ন হয়, প্রায়শই বাদামি, ধূসর বা কালো হয়। তাদের মাথার পিছনে একটি ফণার চিহ্ন থাকে।

আরও পড়ুন: বর্ষায় উঠোনে জমেছে শ্যাওলা? রাসায়নিক ছাড়াই পরিষ্কার করুন এই উপায়ে

কিং কোবরা এবং ইন্ডিয়ান কোবরার গড় বয়সও প্রায় সমান। দুই প্রজাতির সাপই প্রায় ১৮ থেকে ২০ বছর বেঁচে থাকে। কিন্তু বিষ ঢালার ক্ষেত্রে এগিয়ে কিং কোবরা। এই সাপ এত বেশি বিষ ঢেলে দিতে পারে, যে একবারে ১১ জনকে মেরে ফেলতে পারে। এমনকি এদের চোখ এতটাই তীক্ষ্ণ যে এটি ৯০ মিটার দূর থেকেও শিকার দেখতে পায়। অন্যদিকে ইন্ডিয়ান কোবরার বিষ বেশি ঘন। এটি একবারে ১০ জনকে মেরে ফেলতে পারে। কিং কোবরা ভারতীয় উপমহাদেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক জায়গায় পাওয়া যায় এবং ইন্ডিয়ান কোবরা কেবল ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়

Leave a Comment