=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেসিদের কাছে হেরেও ইংল্যান্ডের একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন হ্যারি কেন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গেছে ইংল্যান্ড (England)। লিওনেল মেসিদের সামনে চলেনি ইংলিশদের জাদু। তবে সেমিফাইনালে হারলেও ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন নজির গড়েছেন অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। এদিন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই ওয়েন রুনির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়ে ইংল্যান্ডের হয়ে ইতিহাস রচনা করে ফেললেন অধিনায়ক কেন। গোটা ইংল্যান্ড জুড়ে তাঁর মতো একজন খুঁজে পাওয়া যাবে না!

ইংল্যান্ডের হয়ে বিরাট রেকর্ড কেনের

বৃহস্পতিবার মাঝরাতে, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ময়দানে পা রাখার সাথে সাথেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আউটফিল্ড ফুটবলার হয়ে উঠেছেন হ্যারি কেন। এদিন ইংল্যান্ডের জার্সিতে 121 তম ম্যাচ খেলেন ইংলিশ অধিনায়ক। সেই সূত্রেই এতদিন আন্তর্জাতিক ফুটবলে 120টি ম্যাচ খেলে এগিয়ে থাকা ওয়েনের রেকর্ড একেবারে গুঁড়িয়ে দিলেন তিনি।

বলাই বাহুল্য, ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা আউটফিল্ড ফুটবলার এখন অধিনায়ক কেনই। তবে যদি ইংল্যান্ডের হয়ে সব মিলিয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডের কথা বলা যায় সে ক্ষেত্রে সেই রেকর্ড দখল করে রেখেছেন গোলকিপার পিটার শিলটন। আজ পর্যন্ত 125টি ম্যাচ খেলেছেন তিনি।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডকে হারিয়েও শাস্তি পেতে পারে আর্জেন্টিনা, ফাইনালের আগে ভয়ের খবর

জানিয়ে রাখা ভাল, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যার দিক থেকে রুনিকে পেছনে ফেলার পাশাপাশি গোলের সংখ্যাতেও এই প্লেয়ারকে পেছনে ছেড়ে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক। যদিও এই কাজ অনেক আগেই করে ফেলেছেন কেন। আন্তর্জাতিক ফুটবলে আজ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মোট 85 গোল করেছেন বর্তমান অধিনায়ক। যেখানে ইংল্যান্ডের জার্সিতে রুনি করেছিলেন 53টি গোল। যার ফলে জাতীয় দল ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড কেনের দখলে।

Leave a Comment