=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানেই এবার বিপদে আসিম মুনির!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানেই (Pakistan) বিপদে সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)! সম্প্রতি জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাক সেনা প্রধান আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। পাক সেনাপ্রধানকে একেবারে নিশানা করে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী যদি রাজনীতিতে যুক্ত হতে চায় তবে তাঁদের উচিত নিজের উর্দি খুলে তবেই রাজনীতির ময়দানে নামা। মাওলানা ফজলুরের এও পরামর্শ, রাজনীতিতে আসার আগে নিজের দল গড়ে তারপরেই আসা উচিত!

পাকিস্তানেই বিপদে আসিম মুনির!

জমিয়ত উলেমা ই ইসলাম ফজল এর প্রধান মাওলানা ফজলুর সেনাবাহিনী সম্পর্কে কথা বলতে গিয়ে প্রথমে বলেন, “আপনারাও পাকিস্তানি। আপনারা আমাদের সাথে কলমা পড়েন। তবে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সীমা আছে। সেই সীমা অতিক্রম করা উচিত নয়। সাংসদদের যেমন নির্দিষ্ট সীমা রয়েছে, তেমনই প্রত্যেকটি বিভাগের নিজস্ব এখতিয়ার আছে। সেনাবাহিনীরও নির্দিষ্ট সীমা আছে। তাদের নির্ধারিত এখতিয়ার আছে। সেই এখতিয়ারের মধ্যে থেকে কাজ করা উচিত। নিজেদের দায়িত্বের প্রতি খেয়াল রাখুন।”

এদিন মাওলানা আরও বলেন, “সেনাবাহিনীর কাজ হল দেশকে রক্ষা করা। কে সরকার গঠন করল সেটা নির্ধারণ করা নয়। কাকে ক্ষমতারচ্যুত করা হবে, কে সরকারে থাকবে সেটা সেনাবাহিনী ঠিক করে দিতে পারে না। সন্ত্রাসবাদ মোকাবিলার নাম করে সাধারণ মানুষের উপর অস্ত্রের বোঝা চাপিয়ে দেওয়া, তাঁদের রক্তাক্ত করা একেবারে অন্যায়!” তাঁর প্রশ্ন, এটাই কি পাকিস্তানের জনগণের নিয়তি? তাঁদের কি রক্ত ঝরিয়েই জীবন কাটাতে হবে?

অবশ্যই পড়ুন: আশ্বাস দিয়ে ধাপ্পাবাজি! অভিষেকের উদাসীনতায় হাত বাদ ৩ বছরের শিশুর

এদিন সেনাবাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি আসিম মুনিরকে নিশানা করেন মাওলানা। মুনিরের নাম না করে তিনি বলেন, “তুমি চলে যেতে পারো। কিন্তু আমার মাতৃভূমিকে তুমি ক্রমাগত শত্রুতা, লুণ্ঠন এবং হত্যার দিকে ঠেলে দিচ্ছো। যা গোটা প্রজন্ম ধরে চলবে। এইসব রাজনীতি অন্য কাউকে বুঝিও। আমাকে বোঝানোর চেষ্টাও করো না। যদি রাজনীতি করতেই চাও, তাহলে উর্দি খুলে নির্বাচনে লড়ো।” সব মিলিয়ে বলাই যায়, নিজের দেশেই এবার বিরোধীতার শিকার মুনির। মুখে না বললেও, তিনি যে বিপদে সে কথা বলার অপেক্ষা রাখে না!

Leave a Comment