=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিনিয়োগ করেছেন বিজয় কেডিয়া, ২ টাকার এই শেয়ারের দাম ১০০ টাকা ছাড়াল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) কঠিন সময়ের মধ্যেও বেশ কিছু সংস্থা বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিচ্ছে। সেই তালিকায় রয়েছে সৌরশক্তি কোম্পানি ওয়েবসোল এনার্জি সিস্টেম। অনেকেই হয়তো জানেন না, এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছেন খোদ জনপ্রিয় বিনিয়োগকারী বিজয় কেডিয়া। বৃহস্পতিবার, এই সংস্থার শেয়ারের দাম 4 শতাংশ বেড়ে 102 টাকা 65 পয়সায় পৌঁছেছে। জানলে অবাক হবেন, একটা সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল মাত্র 2 টাকা।

2 টাকার শেয়ার কাঁপাচ্ছে শেয়ার বাজার!

মাত্র 6 বছরের মধ্যে ওয়েবসোল এনার্জি সিস্টেমের শেয়ারের দাম এক ধাক্কায় মাত্র 2 টাকা থেকে 100 টাকা ছাড়িয়েছে। যেখানে 2023 সালের জুলাই মাসে এই সংস্থার শেয়ারের দাম ছিল 8 টাকা 49 পয়সা। সেটাই 2026 সালের 16 জুলাই 102 টাকা ছাড়িয়েছে। বিগত পাঁচ বছরের মধ্যে এই সংস্থার শেয়ার থেকে একসাথে 1325 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যেখানে মাত্র দু বছরে এই সংস্কার শেয়ার দিয়েছে 85 শতাংশ রিটার্ন।

তবে যদি বিগত 52 সপ্তাহের কথা বলা যায় সে ক্ষেত্রে এই দীর্ঘ সময়ের মধ্যে ভারতীয় সৌরশক্তি খাতের এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 157 টাকা 12 পয়সা এবং সর্বনিম্ন 50 টাকা 39 পয়সায় পৌঁছেছিল। বলাই বাহুল্য, এই সংস্থাটি গতবছর তাদের শেয়ার স্প্লিট করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এই শেয়ারটি 10টি ভাগে ভাগ করেছিল।

অবশ্যই পড়ুন: আর্জেন্টিনার কে কোথায় পেনাল্টি শট মারবে সব লেখা, উদ্ধার ইংল্যান্ডের গোলকিপারের বোতল

যে কথা না বললেই নয়, চলতি আর্থিক বছরের একেবারে প্রথম দিকেই অভিজ্ঞ বিনিয়োগকারী বিজয় কেডিয়া এই সংস্থার 3.4 লক্ষ শেয়ার কিনেছিল। তবে এটাই প্রথম নয়, অনেক আগেই বিজয় এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন। সেই সূত্রেই এই ভারতীয় সংস্থাটিতে অভিজ্ঞ বিনিয়োগকারীর মোট শেয়ারের পরিমাণ 47 লাখ 85 হাজারেরও বেশি। সবচেয়ে বড় কথা, বেশ কয়েকজন বিশেষজ্ঞ এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment