প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষাকালে চুলের অবস্থা সকলেরই প্রায় খারাপ থাকে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চুল আঠাআঠা এবং চিটচিট করে। গরমে একরকম সমস্যা থাকে আর বর্ষায় এক রকম সমস্যা। যার মধ্যে অন্যতম হল স্ক্যাল্পে খুশকির সমস্যা (Hair Care Tips)। শ্যাম্পু করার পরে প্রথম প্রথম খুব একটা খুশকির দেখা না পাওয়া গেলেও একদিন পর সেই সমস্যা আবার ফিরে আসে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়তি যত্ন (Beauty Tips) নিতে হবে আর সঙ্গে দরকার কিছু ঘরোয়া টিপস।
পাতিলেবু
বিশেষজ্ঞদের মতে, পাতিলেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। যা চুলকে একবারে গোড়া থেকে খুশকি মুক্ত করবে। কিন্তু সমস্যা একটা পাতিলেবুর রস সরাসরি স্ক্যাল্পে ব্যবহার করলে চুল পুরো নষ্ট হয়ে যাবে। তাই একটা বাটিতে টকদই এবং সামান্য পাতিলেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মাখিয়ে ভালো করে ম্যাসাজ করুন, দেখবেন প্রথম ধোয়াতেই অনেকটাই খুশকি কমবে। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করবেন।
আরও পড়ুন: শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলি, রুষ্ট হবেন মহাদেব
মেথির ব্যবহার
স্ক্যাল্পের খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন মেথি। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং পটাশিয়াম আছে। চুলের খুশকি দূর করার জন্য এটি তাই খুব কাজে দেয়। এর জন্য আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে জল দিয়ে মেথি পেস্ট করে মাথায় মাখতে হবে। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। দেখবেন চুল ভালো থাকবে।
আরও পড়ুন: কোবরা নাকি কিং কোবরা, কোন সাপ বেশি ভয়ংকর? জেনে নিন পার্থক্য
নিমপাতা
নিমপাতা চুলকে ভালো রাখতে এবং খুশকি দূর করতে বেশ কার্যকরী। এর জন্য একটি মিক্সিং বোলে নিমপাতা গুলো ভালো করে ধুয়ে জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর সিরিয়াথায় সরাসরি মাখা যাবে। এছাড়াও নিমপাতার রসের সঙ্গে চাইলে শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে একদমই খুশকি থাকবে না। পাশাপাশি অতিরিক্ত গরম জল মাথার ত্বক শুষ্ক করে দিতে পারে। তাই সেক্ষেত্রে এই জল ব্যবহার না করায় ভালো।