=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত শর্মা? অবশেষে জানিয়ে দিল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। বর্তমানে রয়েছেন শুধু ওয়ানডে ক্রিকেটে। সেই সংস্করণেও নাকি বিপাকে ভারতীয় দলের (Team India) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পর পরই শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই রোহিত! এও শোনা যায়, রোহিত শর্মাকে নিয়ে নাকি ভবিষ্যৎ দেখতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাই হয়তো লর্ডসের তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ! এবার সেই সব জল্পনায় জল ঢালল BCCI।

রোহিতকে নিয়ে মুখ খুলল BCCI

ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ওয়ানডেতেই ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। ভারতীয় তারকা ফর্মে না থাকার কারণে তাঁকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, খারাপ ফর্মের কারণে নাকি রোহিত শর্মাকে আর ওয়ানডে দলের সদস্য করে রাখতে চাইছেন না নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেই হয়তো অবসর নেবেন তিনি। এমন সব জল্পনার মাঝেই এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।

সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে জানিয়েছেন, “রোহিত শর্মা লর্ডসে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, এমন কোনও আলোচনাই হয়নি। বিভিন্ন মিডিয়ায় রোহিতকে নিয়ে জল্পনা বেড়েছে। তবে আমি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, রোহিত আমাদের দলের সম্পদ। সে যতদিন বোর্ডের পরিকল্পনায় থাকবে ততদিন সে খেলবে। ও ভারতীয় দলের নিয়মিত সদস্য।”

অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে ৪ দিন কাজ, বাতিল ১৬টি ট্রেন, কবে থেকে? বিজ্ঞপ্তি পূর্ব রেলের

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব আরও জানান, “শোনা যাচ্ছিল নাকি জাতীয় নির্বাচকরা রোহিত শর্মাকে জানিয়ে দিয়েছেন তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপের অংশ নন! জানিয়ে রাখি এমন কোনও আলোচনা বা ঘটনাই ঘটেনি। রোহিতকে নিয়ে এই ধরনের কোনও পরিকল্পনা হয়নি আমাদের।” বোর্ড সচিবের কথায় একটা বিষয়ে খুব স্পষ্ট, তা হল রোহিত শর্মাকে নিয়ে যেসব খবর ছড়িয়ে পড়েছিল সেগুলি শুধুই গুঞ্জন।

Leave a Comment