=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজনীতি ভুলে এবার বিগ বস বাংলায় সায়ন্তিকা? জোর জল্পনা টলিপাড়ায়

প্রীতি পোদ্দার, কলকাতা: শেষমেশ বিনোদন দুনিয়ায় কামব্যাক করতে চলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)! রাজনীতির মঞ্চ ছেড়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার বেছে নিতে চলেছেন পুরোনো পেশা! একুশের বিধানসভা নির্বাচনে তৎকালীন শাসকদল তৃণমূলের হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও ২৬ এর বিধানসভা নির্বাচনে সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল সায়ন্তিকার। তবে এবার টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে তিনি নাকি বাংলার ‘বিগ বস’ (Bigg Boss Bangla) দিয়েই কামব্যাক করতে চলেছেন।

ভোটে হারতেই শরীর চর্চায় মনোযোগ সায়ন্তিকার

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরানগরে তৃণমূলের ভোটপ্রচারে বেশ মেতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও সেইসময় নানারকম চমক, জনসংযোগ এবং বিপুল উৎসাহ দেখা গেলেও, শেষরক্ষা হয়নি। সায়ন্তিকাকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন বিজেপির সজল ঘোষ। এদিকে নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই রাজনীতির ময়দান থেকে দূরত্ব বাড়িয়ে নেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক। মনোযোগ দেন শরীর চর্চায়। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকার প্রত্যাবর্তন নজরে এসেছিল। গুঞ্জন রটেছিল যে এবার হয়তো পুরোনো পেশাতেই ফিরবেন তিনি।

আরও পড়ুন: কিছুক্ষণেই ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি, মঙ্গল থেকেই বাড়বে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

বাংলার ‘বিগ বস’ দিয়েই কামব্যাক

বরানগরে ভোটে হারার পর থেকেই শরীরচর্চায় মনোযোগ দিয়েছিলেন সায়ন্তিকা। জিমে একাধিক ছবি-ভিডিও ভাগ করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এমতাবস্থায় শোনা যাচ্ছে যে সায়ন্তিকা এবার বিনোদন জগতে ফিরতে চলেছে। তবে কোনও সিনেমা বা সিরিজে নয়, বরং স্টার জলসার এক নন-ফিকশন রিয়ালিটি শো’ তে আসছেন তিনি, আর সেটি হল ‘বিগ বস’ বাংলা। শোনা গিয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য ডাকা হয়েছে। যদিও এই নিয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী।

আরও পড়ুন: বদলে যাবে বাংলার মানচিত্র! এবার পৃথক জেলা হতে চলেছে শিলিগুড়ি

খুব শিগগিরি বাংলার জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে ‘বিগ বস’। যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মহারাজ সৌরভ গাঙ্গুলি । কিন্তু কারা কারা এই শো- তে অংশগ্রহণ করবে সেই নিয়ে কোনো তথ্য এখনই প্রকাশ্যে আসছে না। এদিকে সায়ন্তিকার এই কামব্যাকে স্বভাবতই খুশি টলি-মহল। কারণ, গত এক দশকে টলিউড জগৎ থেকে তিনি প্রায় উধাও হয়ে গিয়েছিলেন। এখন দেখার বাস্তবে এই অভিনেত্রী বিগ বস বাংলায় অংশগ্রহণ করেন কিনা।

Leave a Comment