হরমুজের পর এবার কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলায় মৃত্যু হল ১ ভারতীয়র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধে হরমুজ প্রণালীতে নানা পক্ষের হামলার শিকার হয়েছেন ভারতীয় নাবিকরা (Indian Death) । মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে হরমুজে বলি হয়েছেন অন্তত 13 জন ভারতীয় নাবিক। সেই প্রাণহানির ঘটনার পর এবার কৃষ্ণ সাগরেও হামলার মুখে ভারতীয়রাই (Attack On Indian)! তাও আবার রাশিয়ার আঘাতে! সম্প্রতি, রাশিয়ার কার্গো জাহাজ এবং তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই হামলার পর সম্প্রতি রাশিয়াও তুরস্কের একটি শস্যবাহী জাহাজে জোরালো হামলা চালিয়েছে। আর এই হামলা পালটা হামলার মাঝে পড়ে প্রাণ গিয়েছে এক ভারতীয়র।

রাশিয়ার হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের

ইউক্রেনের নৌ বাহিনীর তরফে জানানো হয়েছে, রাশিয়ার তিনটি খতরনাক ক্রুজ মিসাইল কৃষ্ণ সাগরে গোল্ডেন লিও নামের পণ্যবাহী একটি জাহাজে জোরালো হামলা চালিয়েছে। আর সেই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। ইউরেশিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ওই জাহাজটিতে গিনি বিসাউয়ের পতাকা ছিল। কিন্তু তা হলেও ওই জাহাজ তুরস্কের মালিকানাধীন বলেই জানা গিয়েছে।

এদিকে ইউক্রেনের নৌ বাহিনী জানিয়েছে, ওই জাহাজ শস্য নিয়ে নিজ গন্তব্যে যাওয়ার সময় রাশিয়ার হামলার মুখে পড়ে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা দাবি করেছেন, ওই জাহাজটি ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে শস্য নিয়ে যাওয়ার সময় রাশিয়ার হামলার মুখে পড়ে। জাহাজে থাকা নাবিকদের মধ্যে সিরিয়া এবং ভারতের নাবিকরাও ছিলেন। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।

অবশ্যই পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে ১ কোটির ক্ষতিপূরণ, কেন্দ্রের কাছে তিন দাবি রাখল আরশোলারা

প্রসঙ্গত, ওই হামলা প্রসঙ্গে ইউক্রেনের পরিবহন মন্ত্রী মিকোলা কালেশনিক জানিয়েছেন, রাশিয়ার হামলার কবলে পড়া জাহাজটি থেকে আট থেকে দশজন নাবিককে উদ্ধার করা গিয়েছে। দুর্ভাগ্যবশত, তাঁদের মধ্যে দুজন আহত হলেও বাকি ছয় থেকে আটজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আর ওই ছয়জনের মধ্যে ছিলেন একজন ভারতীয় নাবিক। না বললেই নয়, বিগত দিনগুলিতে ইরান যুদ্ধের কারণে বারবার হরমুজে জাহাজে হামলা হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ভারতীয় নাবিকরাই!

Leave a Comment