=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেশন কার্ডে নাম ভুল? চেঞ্জ করতে হবে ঠিকানাও? ফোন দিয়ে এভাবে করে নিন ৫ মিনিটে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ডের পাশাপাশি রেশন কার্ডও (Ration Card) ভারতীয় নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) EKYC করার ক্ষেত্রে লাগছে এই রেশন কার্ড। এমন অনেক আবেদনকারী রয়েছেন যাঁদের আধার কার্ডের নামের সাথে রেশন কার্ডের নামের মিল নেই। এর ফলে করা যাচ্ছে না আয়ুষ্মান ভারতের EKYC। ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে ভুক্তভোগীদের। সরকারি অফিসে ঘুরে হয়রান হয়ে যাচ্ছেন তাঁরা। তবে অনেকেই হয়তো জানেন না, বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে মাত্র পাঁচ মিনিটে রেশন কার্ডে নিজের নাম থেকে শুরু করে ঠিকানা সবটাই সংশোধন করে নেওয়া যায়। কীভাবে করবেন? দেখে নিন।

কীভাবে 5 মিনিটে রেশন কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন করবেন?

রেশন কার্ডে নিজের নামের সাথে আধার কার্ডের নামের মিল না থাকলে বা নামের বানান ভুল কিংবা ঠিকানা পরিবর্তন করতে হলে ঘরে বসেই স্মার্টফোন থেকে কয়েক মিনিটেই সেই কাজ করে নিতে পারবেন আপনি। কীভাবে? এর জন্য প্রথমেই আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে Ration Card। এমনটা সার্চ করার সাথে সাথে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট (food.wb.gov.in) আসবে সেটাতে ক্লিক করুন। অফিসিয়াল পোর্টালের হোমপেজে ঢুকে উপরের দিকে স্ক্রল করে সিটিজেন হোম অপশনটিতে ক্লিক করুন।

পরবর্তী ধাপে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশন থেকে ক্লিক টু নো মোর অপশনটি বেছে নিন। এরপর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড তালিকার নিচে থাকা ক্লিক টু নো মোর অপশনটিতে ক্লিক করুন। পরবর্তী পেজে উপরের দিকে স্ক্রোল করতে করতে নিচে দেখতে পাবেন রেকটিফাই/আপডেট অপশনটি। ওই অপশনটিতে ক্লিক করে Allow বাটন চেপে পরের ইন্টারফেসে নিজের আধার কার্ডের নম্বর (শুধুমাত্র নম্বর) এবং ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে।

রেশন কার্ডের নম্বর এবং ক্যাপচা দিয়ে সার্চ করলেই সামনে চলে আসবে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য। সেখান থেকে নাম, বয়স, ঠিকানা, লিঙ্গের মধ্যে আপনি যেটা পরিবর্তন বা সংশোধন করতে চান সেটিতে ক্লিক করুন। এবার নিচের বক্সে টিক করে সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করে দিন। আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপিটি বসিয়ে ইয়েস অপশনে ক্লিক করে দিলেই আধার কার্ডের নাম স্বয়ংক্রিয়ভাবে রেশন কার্ডে বসে যাবে। আপাতত সংশোধনের কাজ শেষ।

অবশ্যই পড়ুন: খাওয়া বন্ধ! আর বাজারে মিলবে না প্লাস্টিকের পান মশলার প্যাকেট, জানাল FSSAI

এখন প্রশ্ন সংশোধিত রেশন কার্ড পাবেন কীভাবে? এক্ষেত্রে আবার নতুন করে গুগলে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ গিয়ে হোমপেজ থেকে একেবারে নিচের দিকে গিয়ে খুঁজে বের করুন ই রেশন কার্ড অপশনটি। সেটিতে ক্লিক করে Allow করে দিলেই নিচের দিকে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশনটি বেছে নিয়ে ফের পরপর দুটি বক্সে নিজের রেশন কার্ডের নম্বর এবং ক্যাপচা দিয়ে সার্চ করলেই সামনে আসা ইন্টারফেসে নিজের পাশাপাশি বাড়ির বাকিদের রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন। সেখান থেকে নিজের নামের পাশে থাকা সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করে ফোনে আসা ওটিপি বসিয়ে দিলে পরবর্তী পেজে নিজের রেশন কার্ডের পাশে থাকা বক্সে টিক করে কনফার্ম করে ইয়েস অপশনে ক্লিক করে দিলেই আপনার ই রেশন কার্ড ডাউনলোড হয়ে চলে আসবে।

Leave a Comment