=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে ৬ জেলায় তুমুল বৃষ্টি, রবিতেও দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এক ঘূর্ণাবর্ত কাটতে না কাটতেই ফের নতুন নিম্নচাপ অঞ্চল ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর থাকা যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, সেটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। তবে বৃষ্টির দাপট এখনই কমছে না, কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন (Weather Tomorrow) ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আজ বিকেলেও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিকেলেও থাকবে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ অর্থাৎ শনিবার, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় এক-দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও থাকবে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। তার সঙ্গে মাঝে মধ্যে চড়া রোদের দেখা পাওয়া যাবে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এবং অন্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: টুলু মণ্ডল কাণ্ডে নয়া মোড়! অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে অভিযান পুলিশের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কিছু জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হবে। এমনকি দার্জিলিং, কালিম্পঙের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত।

Leave a Comment