তৃতীয় সন্তানের জন্ম দিলে মহিলা কর্মচারীদের ১ বছরের সবেতন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

সহেলি মিত্র, কলকাতাঃ মহিলা সরকারি কর্মচারীদের জন্য রইল দারুণ সুখবর। এবার তৃতীয় সন্তান্তের জন্ম দিলে রাজ্য সরকার ১ বছরের মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) দেবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সরকারের এহেন সিদ্ধান্তে খুশিতে ডগমগ মহিলা কর্মচারীরা।

তৃতীয় সন্তানের জন্ম দিলেই ১ বছরের ছুটি পাবেন মহিলা কর্মচারীরা

আসলে তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) মহিলা কর্মচারীদের স্বার্থে এই সমাজকল্যাণমূলক পদক্ষেপটি গ্রহণ করেছে। থালাপথি বিজয় নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছে যে, এখন থেকে সরকারি চাকরিতে কর্মরত মহিলারা তাঁদের তৃতীয় সন্তানের জন্মের পরে সম্পূর্ণ ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর শর্তসাপেক্ষ ও সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, শুধুমাত্র যেসব মহিলা সরকারি কর্মচারীর দুইটির কম সন্তান তারাই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী ছিলেন। একই সাথে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং রাজ্য সংশোধনী অনুসারে, দুই বা ততোধিক জীবিত সন্তান থাকলে মহিলারা ১২ সপ্তাহ (৮৪ দিন) ছুটি পেতেন। যদিও নতুন সিদ্ধান্তে এই ব্যবধানটি দূর করা হয়েছে এবং তৃতীয় সন্তানের জন্য ছুটির মেয়াদও বাড়িয়ে ১ বছর করা হয়েছে।

বড় ঘোষণা সরকারের

বিধানসভায় অনুদানের দাবি নিয়ে আলোচনার সময় এই বড় পরিবর্তনের ঘোষণা করা হয়।  বিজয় সরকারের মানব সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি. শরৎকুমার তামিলনাড়ু বিধানসভায় তাঁর বিভাগের জন্য অনুদানের দাবি জানানোর সময় এই ঘোষণাটি করেন। তামিলনাড়ু প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে, রাজ্য সরকার সর্বদাই নারী ক্ষমতায়ন ও সমাজকল্যাণকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হলো কর্মজীবী ​​মায়েদেরকে তাঁদের সন্তানদের আরও সুন্দর লালন-পালন ও স্বাস্থ্যসেবার জন্য পর্যাপ্ত সময় দেওয়া। সরকার সূত্রে খবর, বিধানসভায় করা এই ঘোষণাটি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্য শীঘ্রই একটি বিস্তারিত সরকারি আদেশ জারি করা হবে।

আরও পড়ুনঃ জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বড় আশ্বাস স্কুল শিক্ষামন্ত্রীর

মন্ত্রী বলেন, “রাজ্য সরকার সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নকে গুরুত্ব দেয়, সেই কারণে সরকারি মহিলা কর্মচারীদের তৃতীয় সন্তানের জন্য বর্তমানে প্রাপ্য মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।” উল্লেখ্য যে, ২০১১ সালে বিদ্যমান ৯০ দিনের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়েছিল। ২০১৬ সালে এটিকে আরও বাড়িয়ে নয় মাস করা হয় এবং ২০২১ সালের জুলাই মাসে ডিএমকে এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম-এর নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকারগুলো এটিকে বাড়িয়ে এক বছর ৩৬৫ দিন করে।

Leave a Comment