=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিক্ষকের জন্য বড় নির্দেশ বিকাশ ভবনের, এবার হবে ‘প্রশস্ত’ প্রশিক্ষণ

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাক বেঞ্চাররা পড়াশোনার ক্ষেত্রে ক্লাসে সবসময়ই পিছিয়ে পড়ে। এবার তাদের জন্যই বড় ঘোষণা করল রাজ্য সরকার (Government of West Bengal)। ক্লাসে কোনও পড়ুয়া পিছিয়ে পড়ল কিনা, দূর থেকে বোর্ডের দিকে তাকাতে কারও সমস্যা হচ্ছে কিনা, সমস্ত শিক্ষক বা শিক্ষা কর্মীরা সহজেই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে সনাক্ত করতে পারছেন কিনা, তার জন্য এবার স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে যুক্ত করা হল নতুন অ্যাপ, যার মাধ্যমে সরাসরি পিছিয়ে পড়া পড়ুয়াদের শনাক্ত করা সম্ভব হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লঞ্চ হওয়া প্রশস্ত বা প্রি অ্যাসেসমেন্ট হলিস্টিক স্ক্রিনিং টুল ফর স্কুল অ্যান্ড স্টুডেন্টস অ্যাপের মাধ্যমে এবার এই প্রক্রিয়া চালানো হবে। রাজ্যের প্রত্যেকটি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের ফোনে এই অ্যাপ বাধ্যতামূলকভাবে ইন্সটল করতে হবে বলে জানানো হয়েছে। আগে এই নিয়ম ছিল শুধুমাত্র স্পেশাল এডুকেটরদের মধ্যে। তবে এবার প্রত্যেক শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য এ বিষয়ে পাঠানো হল নির্দেশিকা। এমনকি প্রত্যেককে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই অ্যাপটির মধ্যেই এমন কিছু ভিডিও রয়েছে, যেগুলির মাধ্যমে স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা বুঝতে পারবেন, ক্লাসের পিছিয়ে পড়া পড়ুয়াদের কীভাবে সহজেই শনাক্ত করা যায়, এবং তাদের উন্নতির জন্য ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়। এক বিশিষ্ট শিক্ষকের কথায়, শিক্ষকরা পড়ুয়াদের দিকে লক্ষ্য রাখেন এবং তাঁরা অবশ্যই যত্নশীল। তবে এই অ্যাপে যে ভিডিওগুলি রয়েছে তার ফলে শিক্ষকরা আরও বেশি জানতে ও বুঝতে পারবেন। এতে পড়ুয়াদের লাভ হবে।

আরও পড়ুন: কম খরচে থাকার জন্য তারাপীঠে বিরাট ট্যুরিস্ট লজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এমনকি এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে অনেক সময় অনেক পড়ুয়ার বুঝতে সমস্যা হচ্ছে। পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বাড়তি সময় দিয়ে তাদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তোলা শিক্ষকের কাজ। শিক্ষকরা সেই কাজ করেও থাকেন। এমনকি অনেকের কথা বলার ক্ষেত্রে সমস্যা থাকে। এই অ্যাপের মাধ্যমে আশা করা যায়, শিক্ষকরা বাড়তি কিছু শিখবেন। যে বিষয়গুলি লক্ষ্য বা শনাক্ত করার কথা বলা হচ্ছে, সেগুলি শিক্ষকরা খুব সহজেই উপলব্ধ করতে পারবেন।

Leave a Comment