=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

10,000mAh ব্যাটারির সাথে দারুণ লুক! বাজেটের মধ্যেই দুর্দান্ত ফোন লঞ্চ করছে Vivo

সৌভিক মুখার্জী, কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে ভিভো জানিয়েছে, আগামী 6 অক্টোবর তারা ভারতে নতুন স্মার্টফোন Vivo S2 FE লঞ্চ করবে। এমনকি একই দিনে বাজারে আসবে Vivo V80। 6 অক্টোবর দুপুর বারোটার সময় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আর সেখান থেকেই এটি কেনা যাবে বলে জানিয়েছে কোম্পানি। জেনে নিন এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।

ডিজাইন এবং দাম

ফ্লিপকার্টের টিজার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কিত কিছু ধারণা পাওয়া গিয়েছে। এতে থাকছে ফ্ল্যাট গ্রিন রিয়ার প্যানেল, গোলাকার কর্নার আর স্কয়ার আকৃতির ক্যামেরা মডিউল, যা দেখতে আগের Vivo S2 মডেলের চেয়ে অনেকটাই আলাদা। তবে লিক হওয়া তথ্য অনুযায়ী, 6GB + 128GB ভেরিয়েন্টের বক্সে দাম লেখা রয়েছে 39,999 টাকা। তবে বিক্রয় মূল্য কিছুটা কম হতে পারে। বিশেষ করে যারা মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে ফোন কিনতে চাইছেন, তাদের জন্য এটি দারুণ বিকল্প।

সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রসেসর এবং ডিসপ্লে: উন্নত পারফরমেন্সের জন্য এই মডেলটিতে পাওয়া যাবে MediaTek Dimensity 7300e প্রসেসর। সঙ্গে থাকবে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট হবে 120Hz এবং পিক ব্রাইটনেস 2000 নিটস পর্যন্ত।

ক্যামেরা: এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য পিছনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে বলে বেশ কিছু রিপোর্ট জানাচ্ছে। তাছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ১০ অক্টোবরের মধ্যেই হবে রাস্তা সংস্কার, বিশেষ হেল্পলাইন নম্বর চালু অগ্নিমিত্রা পালের

ব্যাটারি: এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর 10,000mAh এর বিশাল একটি ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবচেয়ে বড় ব্যাপার, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন হবে মাত্র 225 গ্রাম এবং পুরুত্ব মাত্র 8.75 মিলিমিটার।

এছাড়া এই ফোনটিতে IP68 এবং IP69 রেটিংয়ের পাশাপাশি তিন বছরের OS আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Leave a Comment