=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিয়ের ৯ মাস পরই জামাইকে কোপানোর চেষ্টা! ফালাকাটায় চাঞ্চল্য, ৫ জনের বিরুদ্ধে FIR

প্রীতি পোদ্দার, কলকাতা: চার বছর ধরে প্রেম করার পর বাড়ির অমতে মাত্র ৯ মাস আগে হয়েছিল বিয়ে। কিন্তু এবার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে উঠে এল জামাইকে (Son-in-law attacked) কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটার (Falakata) কুঞ্জনগর এলাকায়। জানা গিয়েছে গতকাল, রবিবার সকালে নিজের বাপের বাড়ির বিরুদ্ধে FIR দায়ের করেছেন মেয়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগর এলাকার বাসিন্দা সুবীর দে ভাট প্রায় চার বছর ধরে প্রেম করছিল মৌ সন্ন্যাসী নামের এক যুবতীর সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি উভয়ের পরিবার, শেষে বাড়ির অমতে প্রায় ৯ মাস আগে বিয়ে করেছিলেন এই যুগল। সুবীর কাজ করেন ফালাকাটা এলাকার একটি মলে। কিন্তু সম্প্রতি মৌয়ের পরিবারের তরফে নানা অশান্তির মুখোমুখি হতে হচ্ছিল দুজনকে। বিগত কয়েকদিন ধরে নাকি শ্বশুরবাড়ির লোক মেয়ে মৌ সন্ন্যাসীকে ফোন করে একাধিক হুমকিমূলক বার্তা দিচ্ছিল, আর সেই কল রেকর্ডিং ডিলিট করার জন্যই নাকি উঠে পড়ে লেগেছিল তারা।

ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা জামাইকে

জানা গিয়েছে, গত শনিবার রাতে কিছু কেনাকাটার জন্য তিনি কুঞ্জনগর বাজারে গিয়েছিলেন, আর তখনই মাঠের মধ্যে শ্বশুরবাড়ির কয়েকজন তাঁকে আক্রমণ করে। সুবীর দে-কে একা পেয়ে মারধরও করা হয়। শুধু তাই নয়, যুবকের ঘাড়ের ওপর রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি ওই রাতেই তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরেই গতকাল, রবিবার, মেডিকেল রিপোর্ট দেখিয়ে ফালাকাটা থানায় গিয়ে FIR দায়ের করেন স্বামী ও স্ত্রী।

আরও পড়ুন: আরামবাগ থেকে কলকাতা পর্যন্ত নন-স্টপ বাস পরিষেবা SBSTC-এর, জেনে নিন রুট ও সময়সূচি

৫ জনের বিরুদ্ধে FIR

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপের বাড়ির ৫ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছেন মেয়ে মৌ সন্ন্যাসী, যাঁদের মধ্যে রয়েছেন তাঁর বাবা সুবোধ সন্ন্যাসী, কাকা অমল সন্ন্যাসী, ভাই সুদীপ সন্ন্যাসী এবং প্রতিবেশী শিবু দাস ও অনুকূল সন্ন্যাসী। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করছে সুবীরের শ্বশুরবাড়ির লোক। তাঁদের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মারপিট করার ঘটনায় তাঁরা জড়িত ছিলেন না, মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, তাঁরাও ওই দুজনের বিরুদ্ধে পাল্টা FIR দায়ের করবে।

Leave a Comment