=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমাদের বাঁচান..” পাকিস্তানের হাত থেকে রেহাই পেতে ভারতকে সাহায্যের আবেদন বালোচ কন্যার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পাকিস্তানের (Pakistan) হাত থেকে রেহাই পেতে ভারতের সাহায্য চাইলেন বালুচিস্তানের (Balochistan) বাসিন্দারা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের সাথে একটি ভিডিও পোস্ট করে নয়া দিল্লির কাছে বিশেষ আবেদন জানিয়েছেন বালুচিস্তানের বাসিন্দা ফারাহ বালোচ। ওই ভিডিওটিতে ভারত মাতা কি জয়, নমস্তে হিন্দুস্থানের মতো স্লোগান দিতেও দেখা যায় ওই বালুচ বিদ্রোহীকে। নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করে আসা ওই তরুণী ভিডিও প্রকাশ করে জানালেন, শেহবাজ শরীফের সরকার এবং আসিম মুনিরের সেনাবাহিনী বালুচিস্তানের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে!

পাকিস্তানের হাত থেকে বাঁচতে ভারতের কাছে সাহায্য প্রার্থনা

সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বালুচিস্তানের বাসিন্দা ফারাহ জানিয়েছেন, পাকিস্তান তাদের উপর ক্রমাগত অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সকলকে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি। ওই বালুচের কথায়, “আমি দখলদারিত্বের অধীনে থাকা বালুচিস্তানের কন্যা ফারাহ বালুচ, আমার মাকে সাথে নিয়ে প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি, বালুচিস্তানের মানুষের পাশে দাঁড়ান এবং তাঁদের কণ্ঠস্বর হয়ে উঠুন আপনারাও।”

ওই ভিডিওতে বালুচিস্তানের মেয়ে ফারাহ আরও বলেন, “হিন্দুস্থান, আপনার কণ্ঠস্বর এবং আপনাদের সকলের সমর্থন বালুচিস্তানের কন্ঠহীন, নিরীহ মানুষের খুব প্রয়োজন। আমাদের দয়া করে এড়িয়ে যাবেন না। ভারত সরকারের পাশাপাশি ভারতের সমস্ত নাগরিককে আমাদেরকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমাদেরকে বাঁচান.. ভারত মাতা কি জয়। বালুচিস্তান সংগ্রাম জিন্দাবাদ।” ওই ভিডিওটিতে বালুচিস্তানের পতাকার পাশাপাশি ভারতের পতাকাও দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: উপনির্বাচনের আগেই বাংলায় SIR-এ ১৮ হাজারের আপিল মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ইন্দোনেশিয়া ভিত্তিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি থেকে ভিডিও বার্তায় ভারতের কাছে সাহায্য চেয়েছেন বালুচিস্তানের মেয়ে ফারাহ। এবারেও পাকিস্তানের অত্যাচারের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত ভারতের কাছেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাতর আবেদন করলেন তিনি। ওই ভিডিওতে স্বাধীনতাকামী ওই বালোচ জানিয়েছেন, “রাষ্ট্রসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপর আমাদের কোনও আশা নেই। তবে আমাদের আশা রয়েছে শুধুমাত্র হিন্দুস্থানের উপর।” সবমিলিয়ে বলাই যায়, দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর শেষ পর্যন্ত পাকিস্তানের নির্মম অত্যাচারের হাত থেকে রেহাই পেতে ভারতকেই বেছে নিচ্ছেন বালুচিস্তানের মানুষজন।

Leave a Comment