সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লির পাশাপাশি মুম্বাইসহ দেশের একাধিক শহরে চলছে ককরোচদের আন্দোলন। রাস্তায় নেমেছে ছাত্র-যুবরা। এমনকি আগামী ১০ অক্টোবর দিল্লিতে ফের যন্তরমন্তর ২.০ আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। তবে তার মধ্যেই আরও বিপাকে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০ বছরের পুরনো একটি মামলার নতুন করে তদন্তের নির্দেশ দিল কেরলের কংগ্রেস সরকার।
আরও বিপাকে জ্ঞানেশ কুমার
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেই শুরু হয় দেশজুড়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন। দুই নির্বাচন কমিশনারের আপত্তি ছাড়াও বাংলাসহ একাধিক রাজ্যে জোরপূর্বক এসআইআর কার্যকর করেছিলেন জ্ঞানেশ, এমনটাই দাবি করা হয় ওই প্রতিবেদনে। সেই কারণেই তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচসহ বিরোধীরা। ৪৮ ঘণ্টার ডেডলাইন দেওয়া হয়েছিল জ্ঞানেশকে। তার মধ্যে তিনি পদত্যাগ না করায় গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইতে ‘জেল ভরো’ কর্মসূচি চালায় সিজেপি। অন্যদিকে দিল্লিতেও চলে আম আদমি পার্টির বিক্ষোভ।
তবে এই বিক্ষোভের মধ্যেই পুরনো এক সুইসাইড মামলায় বিপাকে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। ২০০৬ সালে তখন কেরলে বামপন্থী সরকার। জ্ঞানেশ কুমার সেই সময় কেরলের পূর্ত দফতরের সচিব পদে কর্মরত। তবে মালয়েশিয়াভিত্তিক সংস্থা পার্টি-বেল কেরলে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের বরাত পায়। তবে রাস্তা শেষ হওয়ার পর সামান্য অনিয়মের অভিযোগ তুলেই কেরল সরকার ওই টাকা আটকে দেয় বলে দাবি। সেই সংস্থার চিফ ইঞ্জিনিয়ার কি শি বিন শতচেষ্টা সত্ত্বেও সরকারের থেকে অর্থ আদায়ে ব্যর্থ হন।
আরও পড়ুন: “১০ মার্চ রাজ্যে মিথ্যা দিবস!” নন্দীগ্রাম থেকে মমতাকে পা ভাঙা নিয়ে কটাক্ষ শুভেন্দুর
অভিযোগ, ওই টাকা মেটানোর জন্য তাঁর কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল। এমনকি পরে ওই ইঞ্জিনিয়ার আচমকা আত্মহত্যা করেন। তবে সেই সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্তসচিব জ্ঞানেশ কুমারের নাম লিখে গিয়েছিলেন বলেই ওঠে অভিযোগ। সেই সূত্রে জ্ঞানেশের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সেই সময় ভিজিল্যান্সকে তদন্তের দায়ভার দেওয়া হলেও কিছুদিন বাদে অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ হয়। তবে সম্প্রতি এসআইআর-র প্রতিবাদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন মাথাচাড়া দিয়ে দাঁড়াতেই সেই তদন্তের নতুন করে নির্দেশ দিয়েছে কেরল সরকার। এমনকি ২০ বছরের পুরনো সেই ফাইল খোলার নির্দেশও দেওয়া হয়েছে।