=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুপুরেই নামল আঁধার, কলকাতা সহ ৫ জেলায় প্রবল বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ দুপুরেই যেন সন্ধে নামল বাংলায়! প্রবল বজ্রপাত সহযোগে বৃষ্টির তাণ্ডব (Rainfall Alert) শুরু হয়ে গেল কলকাতা, হাওড়া সহ বাংলার একাধিক জায়গায়। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আপনিও কি আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বাড়ির বাইরে যাবেন বলে ভাবছেন? তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়

একে তো ছুটির দিন, তারওপর সামনে দুর্গাপুজো (Durga Puja 2026)। জোরকদমে প্যান্ডেল বাঁধার কাজ চলছে সর্বত্র। এদিকে পুজোকে ঘিরে বঙ্গবাসীর কেনাকাটাও তুঙ্গে রয়েছে। কিন্তু সকলের সেই আনন্দে জল ঢালতে একদম সেজে উঠেছে কালো মেঘ সঙ্গে বৃষ্টি (Weather Update)। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

 আরও পড়ুন: দুর্গাপুজোয় রবি গোচরে খুলবে পাঁচ রাশির ভাগ্যের তালা, কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থপ্রাপ্তির যোগ

এদিকে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী ১ থেকে ২ ঘণ্টা এমন আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে সব এলাকায় একই রকম বৃষ্টিপাত হবে না, স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে বৃষ্টির তীব্রতা পরিবর্তিত হতে পারে বলে খবর। যদিও সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করেছে আবহাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গেও কি বৃষ্টি নামবে? এখন এই প্রশ্নই উঠছে সকলের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি কড়া পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে বিকেলের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর।

Leave a Comment