=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জল্পনায় সিলমোহর! বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হলেন কোয়েল মল্লিক

সৌভিক মুখার্জী, কলকাতা: জল্পনাতেই পড়ল সিলমোহর। বিজেপির রাজ্যসভার মনোনীত প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তৃণমূলের হয়ে রাজ্যসভায় জেতা আসন ছেড়ে এবার পদ্ম শিবিরে নাম লেখালেন অভিনেত্রী। রবিবার বিজেপির তরফ থেকে প্রকাশিত রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী তালিকায় নাম রয়েছে কোয়েল মল্লিকের। আগামী ১৬ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ। ফলে খাতায় কলমে বিজেপির যে আরও একটি আসন বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

এপ্রিল মাসে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী। তবে নির্বাচনে ভরাডুবি হয় ঘাসফুলের। তারপর বিধায়ক থেকে শুরু করে সাংসদরাও মমতার সঙ্গ ত্যাগ করেন। সেই সূত্রে রাজ্যসভার ৪ সাংসদ যথাঃ কোয়েল মল্লিক, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এবং সুখেন্দুশেখর রায় তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন। এমনকি বিজেপির তরফ থেকে রাজ্যসভায় মনোনয়নও দেওয়া হয়েছিল কোয়েল বাদে বাকি তিনজনের। বর্তমানে তাঁরা বিজেপির টিকিটে সাংসদ। এবার সেই একই উপায়ে কোয়েল মল্লিককেও রাজ্যসভায় পাঠাল বিজেপি।

আজ বিজেপির তরফ থেকে উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হিসেবে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের নাম ঘোষণা করা হয়। যদিও দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, যে কোনও দিন পদ্মশিবিরে পা ফেলতে পারেন অভিনেত্রী। তবে প্রায় দু’মাস পর আনুষ্ঠানিকভাবে বিজেপির টিকিট পেয়েছেন টলি তারকা। এত তাড়াতাড়ি যে কোয়েলের ফুল বদল হবে, তা আঁচ করতে পারেনি রাজনৈতিক মহল।

 

আরও পড়ুন: ২০ বছরের পুরনো সুইসাইড কেস! জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সরকারের

কোয়েলের ছেড়ে যাওয়া আসন পূরণের জন্য আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনের ঘোষণা করে ইসিআই। সেই সূত্রে আজ অর্থাৎ রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে একটিই, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগেই তাঁর নাম কেন রাখা হল প্রার্থী তালিকায়? এর আগে সুখেন্দুশকার, সুস্মিতা দেব বা প্রকাশ চিকরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে রাজ্যসভার এমপি হন। যদিও এ বিষয়ে এখনও অভিনেত্রীর তরফ থেকে মেলেনি কোনও প্রতিক্রিয়া।

Leave a Comment