=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মঙ্গলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে এমন? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই রাজ্য জুড়ে শুরু হবে উৎসবের আমেজ। তাই পুজোর প্যান্ডেল প্রস্তুতি নিয়ে বেশ তোড়জোড় চলছে জেলায় জেলায়। কিন্তু এই উৎসবের মরসুমে রাজ্যবাসীর নজর এখন আকাশের দিকে। কারণ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলার কিছু অংশে মাঝেমধ্যেই হচ্ছে বৃষ্টি (Rain)। ফলে পুজোতে কেনাকাটা করতে গিয়ে বৃষ্টির জন্য বাঁধার মুখে পড়তে হচ্ছে সকলকে। এমতাবস্থায় আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

আজকের আবহাওয়া

আজ, সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোজ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও মাঝে মধ্যেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তবে এতে পুজোর কেনাকাটায় কোনো অসুবিধা হবে না বললেই চলে। এ ছাড়াও দক্ষিণের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তার জন্য আলাদা করে আজকের আবহাওয়া নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে মাঝে মধ্যে একাধিক জেলায় আকাশ মেঘলা আকাশ দেখা যাবে। সেই সঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রবল। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামীকালের আবহাওয়ায় আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই বাড়ছে IndiGo-র ভাড়া, কোন রুটে কত সারচার্জ দেখে নিন

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে। তবে মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। ফলে পুজোর বাজার বা কেনাকাটাতেও বৃষ্টির কোনো বাধা সৃষ্টি হবে না বললেই চলে। তবে সঙ্গে করে অবশ্যই ছাতা নিয়ে যাওয়াই ভালো।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির জন্য নিচু এলাকা ও জল জমার প্রবণতা রয়েছে। তবে পুজোর আগেই এই বৃষ্টির দাপট কম থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment