=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উৎসবের মরশুমে করা যাবে না হকার উচ্ছেদ, জানিয়ে দিল মানবাধিকার কমিশন

আনিষা চৌধুরী, কলকাতা: উৎসবের মরশুমে (Festival) রাস্তার ধারে বসে ব্যবসা করা হকার (Hawker), ছোট বিক্রেতা কিংবা মৃৎশিল্পীদের জন্য স্বস্তির বার্তা দিল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। নবরাত্রি, দীপাবলি এবং ছটপুজোর সময়ে স্থানীয় বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অকারণে উচ্ছেদ বা তাঁদের জীবিকা বন্ধ করে দেওয়া যাবে না। এই মর্মে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কমিশন।

কেন এমন পদক্ষেপ NHRC-এর?

NHRC-এর এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে উৎসবের সময়ে হকারদের হয়রানি, তাঁদের পণ্য বাজেয়াপ্ত করা, জরিমানা চাপানো এবং জোর করে সরিয়ে দেওয়ার অভিযোগ। গত বছরও একই ধরনের অভিযোগ সামনে আসার পর বিষয়টিতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল কমিশন। তাই এবার উৎসবের মরসুম শুরুর আগেই ফের একই বিষয়ে প্রশাসনকে সতর্ক করল মানবাধিকার সংস্থা।

জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কোনও নির্দিষ্ট জায়গা খালি করাটা আবশ্যক হয়ে উঠলেও সম্পূর্ণভাবে উচ্ছেদের পথে হাঁটতে পারবে না প্রশাসন। অগ্নিনিরাপত্তা, জরুরি পরিষেবার যাতায়াত বা অন্য কোনও জননিরাপত্তাজনিত কারণে বিক্রেতাদের নিজেদের জায়গা থেকে সরানোর প্রয়োজন হলে, আগে তাঁদের জন্য উপযুক্ত এবং সহজে পৌঁছনো যায় এমন বিকল্প বিক্রির জায়গা করে দিতে হবে। প্রশাসনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন কারও জীবিকা পুরোপুরি বন্ধ না হয়ে যায়।

পাশাপাশি হকারদের পণ্য ইচ্ছেমতো বাজেয়াপ্ত করা বা তাঁদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছে NHRC। বিক্রেতাদের হয়রানি, তোলা আদায়, জোরজবরদস্তি কিংবা অযাচিত হস্তক্ষেপের অভিযোগ উঠলে তা দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাটির প্রদীপ ও মাটির জিনিস বিক্রেতা, কুমোর, ফুল-সবজি বিক্রেতা, ছোট মিষ্টির দোকানি এবং রংগোলির সামগ্রী বিক্রেতাদের মতো ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রেও বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

শুধু উচ্ছেদ বন্ধ করাই নয়, উৎসবকে ঘিরে স্থানীয় ব্যবসা ও ঐতিহ্যবাহী পেশার ক্ষেত্রেও উৎসাহ দেওয়ার কথা বলেছে কমিশন। স্থানীয়ভাবে তৈরি পণ্য এবং ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ‘Vocal for Local’ ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনকে উৎসাহিত করা হয়েছে। রাজ্যগুলির মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, NHRC-এর এই নির্দেশ যেন জেলাশাসক, পুরসভা, পুলিশ এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকের কাছে পৌঁছে যায় এবং সমগ্র উৎসবের মরশুমে তা বহাল থাকে।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই শাস্তি পেল ভারত

এদিকে, ইতিমধ্যে চলা মামলাগুলির ক্ষেত্রে অতিরিক্ত বা সম্পূর্ণ অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে NHRC। উৎসবের মরশুমে হকার ও ছোট বিক্রেতাদের জীবিকা রক্ষায় প্রশাসন নিজের ভূমিকা কতটা যথাযথভাবে পালন করে, এখন সেই দিকেই নজর।

Leave a Comment