বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের টেলিকম খাতে এবার বড় কৃতিত্ব অর্জন করল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। মূলত টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা TRAI এর নতুন নিয়মের অধীনে শুধুমাত্র ভয়েস কল ও SMS এর সুবিধা সহ প্রিপেড প্ল্যান চালু করা প্রথম টেলিকম অপারেটর হিসেবে বিরাট নজির গড়েছে এয়ারটেল। আসলে, এই ধরনের প্ল্যানে ইন্টারনেট ডেটার জন্য আলাদা করে খরচ করতে হয় না গ্রাহকদের। অর্থাৎ যাঁরা ছোট ফোন ব্যবহার করেন বা ইন্টারনেট প্রয়োজন নেই তাঁদের জন্য জন্য এই ধরনের প্ল্যান রেখে এবার তার সুফল পেল এয়ারটেল।
বড় কীর্তি এয়ারটেলের
সাধারণত বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থার প্রিপেড রিচার্জ প্ল্যানে কল, SMS এর পাশাপাশি ইন্টারনেটও থাকে। তবে এমন বহু গ্রাহক রয়েছেন যাঁদের প্রতিদিন ইন্টারনেটের প্রয়োজন হয় না। আবার প্রয়োজন হলেও সমপরিমাণ ডেটা প্রতিদিন দরকার পড়ে না। এদিকে, রিচার্জের ইন্টারনেটের জন্য অতিরিক্ত খরচ করতে হয় তাঁদের। আর্থিক সেই কারণেই অপ্রয়োজনীয় ডেটার খরচ বাঁচাতে ভয়েস কল ও SMS কেন্দ্রিক প্ল্যান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা বড় অংশের গ্রাহকের কাছে।
TRAI এর নতুন কাঠামোর আওতায় অপ্রয়োজনীয় ইন্টারনেটের খরচ বাজাতে শুধুমাত্র ভয়েস কল এবং SMS ভিত্তিক রিচার্জ প্ল্যান চালু করে প্রথম টেলিকম অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করল এয়ারটেল। বেশকিছু সমীক্ষায় দেখা গিয়েছে, মূলত বয়স্ক ব্যক্তি বা সাধারণ ফোন ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করেন না। ফলে তাঁদের জন্য এয়ারটেলের শুধুমাত্র ভয়েস কল এবং SMS ঠিক এই ধরনের প্ল্যান অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন: উপহাস করতেন স্কুলের প্রিন্সিপাল! টিম ইন্ডিয়ায় এসেই বাবার অপমানের জবাব দিলেন নমন ধীর
উল্লেখ্য, বর্তমানে ভারতী এয়ারটেলের শুধুমাত্র ভয়েস কল এবং SMS এর প্রিপেড রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে 185 টাকা থেকে। 28 দিনের বৈধতাযুক্ত এই প্ল্যানে একজন গ্রাহক আনলিমিটেড কলিং, 300 SMS এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা পাবেন। এছাড়াও 203 টাকার এয়ারটেলের প্ল্যানে 30 দিনের বৈধতাযুক্ত আনলিমিটেড কলিং, 300 SMS এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা মিলবে।