=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লক্ষ্মীপুজোর পরেই ভোলবদল! দক্ষিণবঙ্গে সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: দেবীপক্ষ শেষ হতে না হতেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। আর তার প্রভাবেই আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এমনকি এর প্রভাব পড়বে উত্তরবঙ্গে। তবে এসবের মাঝে আগামীকাল (Weather Tomorrow), লক্ষ্মীপুজোর দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ মনোরম এবং শুষ্ক থাকবে।

আজকের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি আজ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল এটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও আজ এর কোনো প্রভাব বাংলায় পড়েনি। সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ ছিল। রাতের তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল রবিবার লক্ষ্মীপুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘ দেখা যাবে, তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই, বৃষ্টি হবে না কোথাও। কিন্তু হাওয়া বদল হবে আগামী বুধবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বুধবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল রবিবার, কলকাতায় সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে কোনও সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।

আরও পড়ুন: যেই মা দুর্গার রূপে মুগ্ধ গোটা দেশ, জানেন সেই মূর্তির শিল্পী কারা? চিনে নিন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে জেলায় জেলায়। কোথাও আপাতত বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে ওই দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এইমুহুর্তে আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পর সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।

Leave a Comment