=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নির্বাচনের আগেই আপ ছেড়ে বিজেপিতে ৩ বিধায়ক, পাঞ্জাবে শক্তিবৃদ্ধি পদ্মের

সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাবে আরও শক্তি বাড়ল ভারতীয় জনতা পার্টির। ২০২৭ বিধানসভা নির্বাচনের আগেই শাসক দল আম আদমি পার্টির জন্য বিরাট ধাক্কা। সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে আপের তিনজন বিদ্রোহী বিধায়ক (AAP MLA) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি বাড়াতে তিন বিধায়কের এই পদক্ষেপ যে নিঃসন্দেহে ইতিবাচক ফলাফল আনবে তা আশাবাদী রাজনৈতিক মহল।

বিজেপিতে যোগদান তিন বিদ্রোহী বিধায়কের

ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আপ ছেড়ে এবার সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং, হরমিৎ সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজরা। পাতিয়ালা জেলার সানৌর কেন্দ্রের বিধায়ক হরমিৎ সিং এবং সামানার বিধায়ক চেতন সিং জৌরমাজরা রবিবারই আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে অমৃতসর উত্তরের বিধায়ক সোমবার পাঞ্জাব বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন। তাঁরা প্রাক্তন আইপিএস কর্মকর্তা তথা বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ানের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানান।

এদিকে ২০২৭ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি তাদের ৪০ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কয়েকদিন আগে। তার পরপরই সরে দাঁড়ালেন তিনজন সদস্য। যদিও আপ তাদের নির্বাচনী এলাকা থেকে ৪০ জন বর্তমান বিধায়ককে পুনরায় মনোনয়ন দিয়েছে। আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা প্রথম রাজনৈতিক দলই হল আম আদমি পার্টি।

আরও পড়ুন: আটকা পড়েন নেপালের ভারী তুষারপাতে, অবশেষে উদ্ধার ৪ বাঙালিসহ ৬ ভারতীয় পর্যটক

বলার বিষয়, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তাঁর বর্তমান নির্বাচনী এলাকা ধুরি থেকেই প্রার্থী করা হয়েছে। পাশাপাশি লুধিয়ানা পশ্চিম থেকে মনোনয়ন পেয়েছেন কারাবন্দি দলীয় নেতা সঞ্জীব অরোরা। প্রাথমিক তালিকায় নাম থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিং সন্ধওয়ান, কুলদীপ সিং ধলিওয়াল, বলজিন্দর কৌর প্রমুখ। এদিকে ২০২৭ সালের প্রথমে পাঞ্জাবের পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে চারজন আপ সদস্যের দলবদল যে পাঞ্জাবের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলল তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment