=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গঙ্গা চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের! বাংলাদেশকে নতুন শর্ত দেওয়ার পথে মোদি সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশকে গঙ্গার জল দেওয়ার ক্ষেত্রে 1996 সালের চুক্তি (Ganges Treaty) নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল ভারত (India)। 30 বছরের পুরনো এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 12 ডিসেম্বর। তার আগে নতুন করে জল বন্টনের শর্ত নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। এমতাবস্থায়, পুরনো চুক্তি একইভাবে নবীকরণের বদলে বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এবং দেশে বাড়তে থাকা জলের চাহিদা অনুযায়ী, এবার শর্তে কিছু পরিবর্তন চাইছে নয়া দিল্লি।

বাংলাদেশকে নতুন শর্ত দিচ্ছে ভারত?

1996 সালে গঙ্গার জল নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী, মূলত শুষ্ক মরসুম অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গঙ্গার জল ভারত এবং বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট ফর্মুলায় ভাগ হয়ে থাকে। জলের প্রবাহ যদি 70 হাজার কিউসেক বা তার কম হয়ে যায় সেক্ষেত্র দুই দেশ সমান জল পায়। অন্যদিকে জলের প্রবাহ যদি 70 থেকে 75 হাজার কিউসেকের মধ্যে থাকে সেক্ষেত্রে বাংলাদেশকে 35 হাজার কিউসেক জল দেওয়া হয়ে থাকে সাধারণত।

তবে বর্তমানে বাংলা এবং বিহারে পানীয় জল থেকে শুরু করে সেচ ব্যবস্থা, শিল্প থেকে শুরু করে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলের চাহিদা বেড়েছে। এমতাবস্থায়, দুই রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে নতুন করে চুক্তির শর্ত পর্যালোচনা করার দাবি উঠছে। অন্যদিকে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন অঞ্চলে পলি জমার সমস্যা এবং গঙ্গা অববাহিকাকে বিবেচনা করে নতুন জল বন্টন ব্যবস্থা তৈরির পক্ষেও মত দিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: নির্বাচনে হারতেই রেগে লাল ট্রাম্প! ভারতের ৯ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা আমেরিকার

CNN News 18 এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং বিহারে জলের চাহিদার কথা মাথায় রেখে ভারত চুক্তির শর্তে বদল আনতে চাইলেও বাংলাদেশ চাইছে চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি একটি নতুন এবং দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে শুষ্ক মরসুমে নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার নিশ্চয়তা দিতে হবে ভারতকে। শুধু তাই নয়, 1977 সালের চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজও ফিরিয়ে আনার দাবি তুলেছে ঢাকা। সব মিলিয়ে বলাই যায়, দুই দেশই নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে এগোতে চায়, এখন দেখার শেষ পর্যন্ত গঙ্গা চুক্তি নিয়ে কোন দিকে গড়ায় দু’দেশের সম্পর্ক। তবে পরিস্থিতি যা তাতে বাংলাদেশকে এই গঙ্গা চুক্তি নিয়ে নতুন শর্ত দিতে পারে মোদি সরকার।

Leave a Comment