=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিজেদের জীবন নষ্ট করছে! দীপাবলির পর কাদের উপর ‘রেগে লাল’ অভিজিৎ দীপকে?

সৌভিক মুখার্জী, কলকাতা: আলোর উৎসব দীপাবলি ধুমধাম করে কেটেছে গোটা ভারতবর্ষে। তবে কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বাইসহ বেশ কিছু শহরে অতিরিক্ত পরিমাণ শব্দবাজি পোড়ানোর জেরে বায়ুর গুণমান সূচক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। যার ফলে শ্বাস নিতে পর্যন্ত মানুষের কষ্ট হচ্ছে। এই বিষয় নিয়ে রাজধানীর রাজনীতিতে বর্তমানে সরগরম অবস্থা। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। এই দূষণের জন্য সাধারণ মানুষকেই দায়ী করলেন তিনি।

দীপাবলীর দূষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের

সোমবার সকালে এক্স হ্যান্ডেলে অভিজিৎ লিখেছেন, “আমি মানুষকে এভাবে নিজেদের জীবন নষ্ট করতে আগে কখনও দেখিনি।” এরপর তিনি দিল্লি, মুম্বাই এবং একিউআই-র হ্যাশট্যাগ যুক্ত করেন। প্রসঙ্গত, শুধু রাজধানী দিল্লি নয়, বরং দিওয়ালির পর আরও অনেক শহরের বায়ুর মান বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের পরেই কলকাতায় বাজি পোড়ানোর মাত্রা কয়েকগুণ বেড়েছে। তাছাড়া গাজিয়াবাদ, নয়ডা, ইন্দোর, চেন্নাইসহ একাধিক শহরে অত্যাধিক মাত্রায় বাজি পোড়ানো হয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় বায়ুর একিউআই ১৫০০ ছাড়িয়ে গিয়েছে, যেখানে কলকাতায় ছিল ১৯০।

যদিও কংগ্রেসের দাবি, সরকার দীর্ঘদিন ধরেই দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর বিপদকে অস্বীকার করে আসছে। তারা ফিকি-ইওয়াই-র রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের কারণে ২০২৩ সালে প্রায় ২০ লক্ষ মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে সরকারকে আবারও সতর্ক করেছে। পাশাপাশি কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয়রাম রমেশ জানিয়েছেন, বায়ু দূষণের কারণে প্রায় ২০ লক্ষ মানুষের মৃত্যু ২০২৩ সালের মোট মৃত্যুর প্রায় ২২ শতাংশ।

আরও পড়ুন: আজও ডলারের বিপরীতে দাম বাড়ল ভারতীয় রুপির, দেখুন রেট

তিনি আরও বলেন, ফিকি-ইওয়াই প্রতিবেদনটি সরকারের জন্য একটি সতর্কবার্তা এবং এ বিষয়ে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের সুবিধা গুরুত্বপূর্ণ হলেও শ্বাস-প্রশ্বাসের সুবিধা তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। এর কারণে বহু মানুষের জীবনহানি ঘটছে। তিনি সরকারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রস্তাবিত নিরাপদ মাত্রা অনুযায়ী নতুন নির্মল বায়ু আইন প্রবর্তন করার আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি বলেন, নতুন আইনটি ১৯৮১ সালের বায়ু আইনকে প্রতিস্থাপন করবে। কারণ, বায়ু দূষণের উৎস আর এর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে এখন নতুন তথ্য-প্রমাণ মিলেছে।

Leave a Comment