=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

Application Rejected থেকে Under Enquiry, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাপ্লিকেশন রিজেক্টেড! এই অভিযোগে কোথাও পুরসভা, কোথাও পঞ্চায়েত, কোথাও বিডিও অফিসে চলছে বিক্ষোভ। দল বেঁধে আশাকর্মী কিংবা সরকারি আধিকারিকদের ওপর চড়াও হচ্ছেন মহিলারা। অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে একেবারে তোলপাড় রাজ্যের রাজনীতি। গত পরশুদিন সন্ধ্যা থেকেই অন্নপূর্ণার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সিংহভাগ মহিলার অভিযোগ এমনটাই। ফলে তাদের আর টাকা ঢুকবে কিনা তা নিয়ে শুরু হয় সংশয়। কিন্তু অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। এবার রিজেক্টেডের জায়গায় সরাসরি স্ট্যাটাস দেখাচ্ছে Under Enquiry। এর মানে কী?

Rejected থেকে Under Enquiry

আসলে শনিবার সকাল বা দুপুর পর্যন্ত স্ট্যাটাস চেক করলেই দেখাচ্ছিল Rejected। কিন্তু সন্ধ্যা হতেই স্ট্যাটাস বদলাতে শুরু করে। সরাসরি লাল কালির Application Rejected লেখার জায়গায় এখন দেখাচ্ছে সবুজ কালিতে লেখা Under Enquiry। আর এই স্ট্যাটাস দেখেই স্বস্তির হওয়া বইছে মহিলাদের মধ্যে। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনগুলিতে এই ফর্মগুলির জন্য হয়তো এডিট অপশন খুলতে পারে, বা বাড়তি ভেরিফিকেশন করা হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

তবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন রিজেক্টটেড নয়, বরং অনেক মহিলা স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে Payment Failure। এই স্ট্যাটাসের মানে কী? আসলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কে সমস্যা রয়েছে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের এই স্ট্যাটাস শো হচ্ছে। এটার মানে এই নয় যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। সরকার সবকিছু ভেরিফাই করে আপনার অর্থ প্রদানের প্রস্তুতি শুরু করেছে। কিন্তু আপনার ব্যাঙ্কের সমস্যার কারণেই অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: ফের সোনা, রুপোর দামে অনেকটাই পতন! আজকের রেট

উল্লেখ্য, অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়া নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শনিবার কোচবিহারের তিন নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, সার্ভের কাজে আসা দুই মহিলা কর্মীকে ঘিরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি তাদের অভিযোগ, মহিলা কর্মী প্রাক্তন তৃণমূল নেত্রী হওয়ার কারণে তারা রাজনীতির ছোঁয়া দেখেই সার্ভে করছেন। পাশাপাশি উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লক এলাকাতেও আশা কর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। এখন দেখার, এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ নেয়।

Leave a Comment