=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

CID-র জেরার মাঝেই বড় ধাক্কা! অভিষেকের বাড়িতে মাপজোক পুরসভার

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক ভয়ংকর অভিযোগের মুখে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমতাবস্থায় উস্কানিমূলক মন্তব্যের মামলায় তিনি যখন ভবানী ভবনে ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন ঠিক সেই সময়ই তাঁর কালীঘাটের (Kalighat) বাসভবনে হানা দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) আধিকারিকরা। শুরু হল মাপজোক অভিষেকের বাড়িতে পুরসভার আধিকারিকরা প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার দুপুরে, ১২১, … Read more

শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতা: REE NEET পরীক্ষার্থীদের জন্য রইল দারুণ সুখবর। পরীক্ষা দিতে গিয়ে যাতে কাউকে সমস্যার মুখে না পড়তে হয়, সেজন্য শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করল পূর্ব রেল। আগামী রবিবার বিশেষ ট্রেন চলবে শিয়ালদা ডিভিশনে বলে খবর। এর ফলে পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নিত্য যাত্রীরাও লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। নিট পরীক্ষা … Read more

ফের CID তদন্তের মুখে অভিষেক, ডিজে মন্তব্যের জেরে ভবানী ভবনে তলব

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! এবার ডিজে মন্তব্য মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার তাঁকে CID ডেকেছিল বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে। কিন্তু এ বার ডাকা হল নির্বাচনে প্রচারের সময় ‘ডিজে’ মন্তব্যের জেরে। জানা গিয়েছে, অভিষেককে দুপুর ১২টায় ভবানী ভবনে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত … Read more

তৃণমূল ভাঙনের ‘মাস্টারমাইন্ড’ বিজেপি সাংসদ রমেশ? প্রকাশ্যে এল বড় তথ্য

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার ক্ষমতার পালাবদল হতেই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। বিরোধীদের সামনেই এবার দলের অন্দরের কোন্দল খোলাখুলি নিজেরাই সামনে নিয়ে আসছে নেতৃত্ব। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও ভাঙন স্পষ্ট। দীর্ঘ আলোচনার পর রবিবার, ত্রিপুরার NCPI দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ সাংসদ (TMC Rebel MPs)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে আলোচনার … Read more

বেকার হলেই হবে না, যুবশক্তির ৩০০০ টাকা পেতে লাগবে এই যোগ্যতা, জেনে নিন এখনই

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Scheme), যেখানে প্রতিমাসে দেওয়া হবে কড়কড়ে ৩০০০ টাকা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর সেই প্রতিশ্রুতি এখন রক্ষা করার পালা। কিন্তু শুধু যে বেকার থাকলেই ৩০০০ টাকা পাওয়া যাবে এমনটা নয়, বরং যুবশক্তি পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ … Read more

জাহাঙ্গীরের গ্রেফতারি ঘিরে ফলতায় তীব্র বিক্ষোভ, পুষ্পার মুক্তির দাবিতে পথে মুসলিম মহিলারা

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পালা পরিবর্তন হতেই এবার ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’-র দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যে নেতার একসময়ের হুঙ্কারে এলাকায় ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেত’, সেই দাপুটে তৃণমূল (All India Trinamool Congress) নেতা এখন কোমরে দড়ি বেঁধে পুলিশের ঘেরাটোপে থেকে রাস্তায় কান ধরছে এবং হাত জোর করে ক্ষমা … Read more

‘সৌরভের বাড়িতে ED হানা!’ ফেসবুকের ভুয়ো পোস্টের বিরুদ্ধে থানায় মহারাজ

প্রীতি পোদ্দার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এবার অবমাননাকর এবং বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগ তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! অভিযোগের তীর ‘Sourav Ganguly Fans’ পেজের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি সৌরভের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানোয় মর্যাদাহানির চেষ্টা করা হয়েছে, তাই এবার পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক (Sourav Ganguly Files Police Complaint)। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ … Read more

কৃষক বন্ধুতে ইতি টেনে রাজ্যে এবার পিএম কিষান, কী কী সুবিধা পাবেন?

অনন্যা সরকার, কলকাতা: গত সপ্তাহেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল ঘোষণা করছিলেন শীঘ্রই রাজ্যে বিগত সরকারের চালু করা ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পটিকে বন্ধ করে, সেই জায়গায় চালু করা হবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan) প্রকল্প। এছাড়াও কৃষিমন্ত্রী কৃষক বন্ধুর সুবিধাভোগীদের তালিকা ভালোভাবে যাচাই করে তারপরেই তাদের নতুন প্রকল্পে … Read more

মাসে ৪০০ ইউনিট বিদ্যুৎ পুড়লে কত কিলোওয়াটের সোলার লাগবে? জানুন হিসেব-নিকেশ

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে যেমন একদিকে পুরোনো বৈদ্যুতিক মিটার সরিয়ে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবার প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফ্ত বিজলি যোজনা (PM Surya Ghar: Muft Bijli Yojana)-এর অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ পাবেন পশ্চিমবঙ্গবাসী। এর পাশাপাশি সোলার প্যানেল কমায় পরিবেশ দূষণও। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত … Read more

১৫ কোটি ছাড়া জয়েনিং আটকানো, গ্রেফতারের হুমকি! অভিষেকের বিরুদ্ধে চার্জশিট CBI-র

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সূত্রে আজ সিবিআই কমপ্লেক্সে তাঁকে তলব করেছিল ইডি (Enforcement Directorate)। সময় মতোই হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, সিবিআই-এর একটি চার্জশিটকে কেন্দ্র করেই তাঁকে তলব করা হয়। এমনকি সেখানে দাবী করা হয়, বেআইনি নিয়োগের জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ … Read more