=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘৩০০ কোটির দুর্নীতি!’ মাটি চুরির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও গ্যাঁড়াকলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। ক্ষমতা হারাতেই একের পর এক দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত অভিষেক। কয়লা চুরি শুরু থেকে শুরু করে ত্রিপল চুরি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে … Read more

হেরেও মানতে নারাজ! নন্দীগ্রামের পর ভবানীপুরে পরাজয় নিয়ে হাইকোর্টে মামলা মমতার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে ক্ষমতা দখলের লড়াইয়ে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নিজের ভবানীপুর কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারীর কাছে 15 হাজারেরও বেশি ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই দুই হারের কোনটিই মানতে রাজি নন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোয় শুভেন্দু … Read more

১৫ বছর কোনও কাজই হয়নি! পাল্টি খেয়েই তৃণমূলের ‘ঘটি গরম’ করলেন রচনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একে একে পাল্টি খাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক, সাংসদরা। সেই তালিকায় জুড়েছে তারকাদের নামও। এর আগে তৃণমূলের শাসন চলাকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অসংখ্য প্রশংসা শোনা গিয়েছিল, অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) গলায়। এবার সেই রচনাই বলছেন, গোটা 15 বছরে নাকি কোনও কাজই হয়নি। বিদেশ থেকে … Read more

জুলাই থেকেই ২২% DA ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার? ভাইরাল বিজ্ঞপ্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে উৎকণ্ঠা নতুন কিছু নয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের ডিএ-র ফারাক ৪০ শতাংশের বেশি। আর এ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, আগামী জুলাই … Read more

এবার জামাইষষ্ঠীতে পাতে পড়বে মরশুমের প্রথম টাটকা ইলিশ, ডিম ছাড়া মাছ কীভাবে চিনবেন?

অনন্যা সরকার, কলকাতা: আগামী শনিবারই (২০ জুন) জামাইষষ্ঠী। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর এই আবহেই  জামাইষষ্ঠীর অন্যতম অঙ্গ হিসাবে টাটকা ইলিশ (Ilish) মাছ বাজারে আসতে শুরু করেছে। কোন ইলিশে ডিম আছে আর কোনটায় নেই, তা দেখে বোঝবার বেশ কয়েকটি উপায় আছে। এই দুই ধরনের মাছে স্বাদের পরিবর্তন হয়। তাই জামাইয়ের পাতে দেওয়ার আগে ভালোভাবে … Read more

তারকেশ্বর আসছেন মোদী! যুদ্ধজাহাজের উদ্বোধন থেকে যোগদিবস, দেখুন দু’দিনের কর্মসূচি

সৌভিক মুখার্জী, কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গার্ডেনরিচ থেকে শুরু করে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে যোগদান সহ তারকেশ্বর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ইতিমধ্যেই মোদীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ এবং ২১ জুন দু’দিনের জন্যই পশ্চিমবঙ্গে আসছেন তিনি। এই সফরেই গার্ডেনরিচ থেকে যুদ্ধ বিমানের উদ্বোধন করবেন মোদী। … Read more

খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে দ্রুততার সাথে বঙ্গবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত সহ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর রাজ্য সরকার। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এমনকি পাহাড়েও যাতে উন্নয়ন হয় সেদিকে নজর রয়েছে শুভেন্দুর। মঙ্গলবার কার্শিয়াং সফরে গিয়ে সে কথাই … Read more

‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আসতে চলেছে নতুন মুখ? রচনা ব্যানার্জির সরে যাওয়ার গুঞ্জন

প্রীতি পোদ্দার, কলকাতা: বিরাট পরিবর্তন! এবার ‘দিদি নম্বর ১’- (Didi No 1) থেকে সরে আসছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)! পরিবর্তে নাকি আসতে চলেছেন টলিউডের এক জনপ্রিয় নায়িকা। মাথায় বাজ দর্শকদের। তবে কি এক দশকেরও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানের মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না সঞ্চালকের আসনে? নাকি যুগলবন্দি দেখা … Read more

‘স্যাটা গরম’ মন্তব্য নিয়ে তোলপাড়, জগন্নাথ বললেন ‘আমি নিজের ভাষাতেই বলব’

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার দায়িত্ব পেয়েই এবার সমালোচনার মুখে পড়লেন জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। এমতাবস্থায় বিতর্কিত মন্তব্যের জবাবে স্পষ্ট বার্তা দিলেন সিউড়ির বিধায়ক। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ বারবার সামনে এসেছে। কিন্তু এবার রাজনৈতিক পালাবদলের পর উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে … Read more

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাইকোর্টে বড় আর্জি শতদ্রুর, এবার কি গ্রেফতার?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি কাণ্ডে সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তীব্র ভৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিরা জানতে চেয়েছিলেন, “মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যকালের বন্ধু?” তবে মামলায় অরূপকে ভৎসনা করলেও তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তাতে একপ্রকার রক্ষাকবচ পেয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার সেই … Read more