=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আবাস হোক বা অন্নপূর্ণা ভাণ্ডার, ভ্যাকসিন না নিলে মিলবে না? ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মহিলারা পেতে শুরু করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা। সামাজিক প্রকল্পের সুবিধাগুলি যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার জন্যই বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেছেন তিনি। আর সেখানে সাধারণ মানুষের সামনে উপস্থিত হয়ে একাধিক ঘোষণা করেন … Read more

৬ বছর পর খুলল নাড্ডার কনভয়ে হামলা কেস, আরও সাঁড়াশি চাপে ‘পুষ্পা’

প্রীতি পোদ্দার, কলকাতা: আরও বিপাকে পড়লেন ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান (Jahangir Khan)। দোষের শাস্তি আরও কড়াকড়ি করতে এবার ২০২০ সালের একটি পুরনো মামলার নতুন করে তদন্ত শুরু হল। জানা গিয়েছে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার (JP Nadda Convoy Attack Case) ঘটনা নতুন করে তদন্ত শুরু করতে চলেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ … Read more

হাওড়ায় প্রধান কার্যালয়, বাংলাতেই NCPI দলের শিকড়, জেনে নিন ঠিকানা

প্রীতি পোদ্দার, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনেই খান খান হয়ে যাচ্ছে গোটা তৃণমূল কংগ্রেস। ক্ষমতা হাত ছাড়া হতেই ধীরে ধীরে দলের বিদ্রোহী সাংসদরা (TMC Rebel MPs) মমতার সঙ্গ ত্যাগ করছেন। তুলছেন একাধিক অভিযোগ। কিন্তু এবার জানা যাচ্ছে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন না। বরং যোগ দিচ্ছেন ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে। আর এই … Read more

নিয়োগ দুর্নীতি মামলায় সকাল সকাল ED-র দপ্তরে হাজির হলেন অভিষেক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই এক দন্ড শান্তিতে বসতে পারছেন না তৎকালীন সরকারের আমলে রাজ্যের যুবরাজ হিসেবে পরিচিত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকালে ED, রাতে CID! তদন্তকারীদের নির্দেশে কার্যত চরকির মতো ঘুরতে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। সোমবার সকাল হতেই তাঁকে নোটিস দিয়ে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতোই সকাল সকাল সাড়ে … Read more

‘মমতার কাছে নতুন গাড়ি চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়’ ফাঁস করলেন কুণাল ঘোষ

সৌভিক মুখার্জী, কলকাতা: দলের (Trinamool Congress) ভরাডুবির পরেই পাল্টি খাচ্ছেন একাধিক বিধায়ক থেকে শুরু করে সাংসদরা। ইতিমধ্যেই তৃণমূলের ২২ জন লোকসভা সাংসদ যোগ দিয়েছেন এনডিএ শিবিরে। যার মধ্যে অন্যতম চেনা মুখ উত্তর কলকাতার বর্ষীয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। দীর্ঘদিন ধরেই লোকসভার দলনেতার পদ সামলান তিনি। যদিও অসুস্থতার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তার … Read more

এবার বন্দে ভারতে করে দিঘা! মেদিনীপুরে রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: দিঘা রুটে এবার ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)! রবিবার সাংবাদিক বৈঠকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের পর্যটকদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে নয়া রাজ্য সরকার। এবার সেই স্বার্থের কথা মাথায় রেখেই ভবিষ্যতে দিঘা রুটেও চালু হতে চলেছে সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, রেলের … Read more

‘ডিম বর্ষণ’-র আবহেই হু হু করে বাড়ছে ডিমের দাম, কত টাকা বৃদ্ধি পেল?

অনন্যা সরকার, কলকাতা: সারা পশ্চিমবঙ্গে ডিম (Egg) এখন জোর চর্চায়। বিগত শাসকদলের ছোট বড় নেতাদের ওপর ‘ডিম বর্ষণ’ এরাজ্যের চেনা ছবি হয়ে উঠেছে। তারই মধ্যে এবার চরচড়িয়ে বাড়ছে ডিমের দাম (Price of Eggs)। গত ১০ দিনে এক ট্রে ডিমের দাম বেড়েছে ২০ টাকা। প্রতিদিনই প্রায় ১০ পয়সা ২০ পয়সা করে চড়ছে দাম। তাই ডিম কিনতে … Read more

ডিম ছোড়া নয়, ‘কাটমানি’ খোর তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে গান্ধিগিরি বিজেপির

সৌভিক মুখার্জী, কলকাতা: পচা ডিম ছোঁড়ার বদলে এবার ডিমের অমলেট খাইয়ে ‘জামাই আদর’ করা হলো তৃণমূল নেতাকে। ঘটনা দুর্গাপুরের (Durgapur)। সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ ওই দলীয় কর্মী সাধারণ মানুষের কাছ থেকে জমির পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। তবে রাজ্যে ক্ষমতায় পালাবদল হতেই এদিন তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছে আমজনতা। বিভিন্ন … Read more

শুরু বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল-আপ, জেনে নিন দিনক্ষণ ও সিলেবাস

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সকল স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (Primary Education Development Board) ২০২৬ সালের মেধাবৃত্তি পরীক্ষা (Britti Pariksha 2026) আয়োজন করতে চলেছে আগামী অক্টোবর মাসে। রাজ্যের সমস্ত চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই বৃত্তি (Scholarship) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ১৯৯২ সাল থেকে সফলতার সাথে  প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এই পরীক্ষা পরিচালনা করে আসছে। … Read more

ত্রিপুরার অস্তিত্বহীন দলেই কেন যোগ দিলেন তৃণমূল সাংসদরা? পিছনে রয়েছে বড় কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রাজনীতিতে তেমন একটা ছাপ ফেলতে পারেনি। এক কথায়, অস্তিত্বহীন দল। আর সেখানেই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) 20 জন বিদ্রোহী সাংসদ। সূত্রের যা খবর, রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করে কাকলী ঘোষ দস্তিদাররা জানিয়ে এসেছেন তাঁরা ত্রিপুরার দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ … Read more