সহেলি মিত্র, কলকাতা: শিক্ষকদের জন্য রইল জরুরি খবর। এবার বিএড থাকলেও প্রাথমিক শিক্ষকদের করতে হবে ৬ মাসের ব্রিজ কোর্স (Bridge Course)। সুপ্রিম কোর্টের ২০২৪ সালের নির্দেশিকা মেনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে NIOS-এর মাধ্যমে এই প্রশিক্ষণ চালু হয়েছে বলে খবর। ২০১৮ সালের ২৮ জুন থেকে ২০২৩ সালের ১১ অগস্টের মধ্যে বিএড (B.Ed) ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগ দেওয়া শিক্ষকরা এই কোর্স করতে পারবেন।
প্রাথমিক শিক্ষকদের জন্য ব্রিজ কোর্স এখন বাধ্যতামূলক
অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিশেষ কোর্স-এ ঠিক কী কী থাকবে? জানাগিয়েছে, কোর্সে অনলাইন ক্লাস, স্কুলভিত্তিক বাস্তব অভিজ্ঞতা, শিশুদের বয়স ও বিকাশ অনুযায়ী পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি শেখানো হবে। নির্ধারিত সময়ে কোর্স শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়োগ বাতিল বা অবৈধ বলে গণ্য হতে পারে। তবে নতুন করে প্রাথমিক শিক্ষকতার চাকরিপ্রার্থীদের জন্য এই ব্রিজ কোর্স প্রযোজ্য নয়।
প্রাথমিক শিক্ষার্থীদের বিকাশগত প্রয়োজন, বয়সভিত্তিক পাঠদান ও ক্লাসরুমে বৈচিত্র্য মোকাবিলার কৌশল প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত অ্যাকাডেমিক জ্ঞান ও যথাযথ মূল্যায়ন পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হবে। এনআইওএস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই ব্রিজ কোর্সটি সম্পন্ন করতে হবে। অন্যথায় ওই শিক্ষকদের নিয়োগ বাতিল বা অবৈধ বলে গণ্য হতে পারে। তবে প্রাথমিক শিক্ষক হিসেবে নতুন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এই ব্রিজ কোর্সটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না। শিক্ষামন্ত্রী জানান, এই প্রশিক্ষণের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আরও সহজে ও আধুনিক উপায়ে ছোট শিশুদের পড়াতে পারবেন।
শিক্ষকদের মধ্যে কেমন সাড়া মিলছে?
শিক্ষকদের মধ্যে এই কোর্স কতটা সাড়া ফেলেছে তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রক জানিয়েছে, এখনো অবধি দেশের মোট ৭৬, ৭৩১ জোন বিএড ডিগ্রি করেছেন এবং কর্মরত প্রাথমিক শিক্ষক নাম নথিভুক্ত করেছেন। তালিকার শীর্ষে আছে উত্তরপ্রদেশ (৩৫, ৪৪০), মধ্যপ্রদেশ (১১, ৩৭৩) এবং বিহার (৮২৯০)। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ যেখানকার মাত্র ৬৯৪৮ প্রাথমিক শিক্ষক এই বিশেষ কোর্স-এ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার বি.এড. ডিগ্রিধারী কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ছয় মাসব্যাপী সার্টিফিকেট (ব্রিজ) কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন (পিটিই) চালু করেন।
আরও পড়ুনঃ প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সংশোধিত সম্পূর্ণ সূচি, কবে কোন পরীক্ষা জানুন
এই বিষয়ে শিক্ষমন্ত্রী জানিয়েছেন, “এই কোর্সটি শিক্ষকদের প্রাথমিক স্তরে পড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করবে। এই বিশেষ পেশাগত উন্নয়ন কর্মসূচিটি শিক্ষকদের প্রাথমিক স্তরের (চতুর্থ শ্রেণি) শিক্ষার্থীদের কার্যকরভাবে শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা বিকাশে সহায়তা করার লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ প্রদান করবে।”