=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভারতের সামরিক শক্তিকে সম্মান করি, জানি আমরা..” আত্মসমর্পণ করল পাকিস্তান?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ভারতের সামরিক শক্তির কাছে কার্যত আত্মসমর্পণ করল পাকিস্তান (Pakistan)! ঘুরিয়ে স্বীকার করে নিল ভারতের সামরিক শক্তি বিশাল। এবার পাকিস্তান সেনাবাহিনীর (Pakistan Army) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মেনে নিলেন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ক্ষমতাশালী! সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীতে আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক হিসেবে কর্মরত চৌধুরী বুঝিয়ে দিলেন, ভারতের প্রতিরক্ষা বাজেট বিশাল … Read more

মাত্র ২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১,৮০০ টাকায় বিকোচ্ছে বাংলাদেশে

অনন্যা সরকার, কলকাতা: ইলিশ (Ilish) ভক্ত বাঙালিদের উৎসবের মরশুমে পাতে রূপোলি শস্য না পড়লে ঠিক মন ভরে না। এই রাজ্যের কোলাঘাট বা দিঘার মোহনার ইলিশের সাথে সাথে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদাও প্রবল থাকে। তবে এবছর চিত্রটা ভিন্ন। চাহিদার তুলনায় স্থানীয় ইলিশের যোগান কম, তাই পশ্চিমবঙ্গের বাজারগুলি ছেয়ে গেছে গুজরাট ও মায়ানমারের ইলিশে। এমনকি বাংলাদেশেও ইলিশের … Read more

জলপথে সংঘর্ষ ভারত-পাকিস্তানের, বড়সড় যুদ্ধের আশঙ্কা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার জলপথে সংঘাতে (India-Pakistan War) জড়াল ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)! জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের সাথে ধাক্কা লাগে পাকিস্তানের জাহাজের (Pakistan Ship)। আর এই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল নয়া দিল্লি। তলব করা হল ইসলামাবাদের প্রতিনিধিকে। এই ধরনের ঘটনা একেবারেই সহ্য করা হবে না বলেই জানিয়ে দেওয়া হল তাঁকে। … Read more

বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল এই দেশ! আর দেওয়া হবে না ভিসা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেলো বাংলাদেশ (Bangladesh)! ওপার বাংলার নাগরিকদের আপাতত আর কাজের জন্য ওয়ার্ক পারমিট এবং শ্রম ভিসা (Work Visa) দেবেন লাওস। দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। অর্থাৎ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত লাওসে কাজে যাওয়ার … Read more

ইতিহাসে প্রথমবার মক্কায় হামলার চেষ্টা! বড়সড় যুদ্ধ আসন্ন? হাই অ্যালার্ট সৌদি আরবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ পড়ল এবার তীর্থক্ষেত্র মক্কায় (Makkah)! জানা যাচ্ছে, যেকোনও সময় আকাশ পথে মক্কার উপর জোরালো হামলা চালানো হতে পারে এমন আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে সৌদি আরব (Saudi Arabia)। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা যেভাবে বিগত দিনগুলিতে একের পর এক হামলা চালিয়েছে তাতে এবার তীর্থক্ষেত্রগুলিকে নিয়েও যথেষ্ট চিন্তায় রিয়াদ। সে … Read more

আরও বিপাকে মুজিব কন্যা! হাসিনার দলের ৭ নেতাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

আনিষা চৌধুরী, কলকাতা: শেখ হাসিনার (Sheikh Hasina) দল নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর বড় নির্দেশ। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাছিম, প্রাক্তন তথ্য … Read more

ভারত বন্ধু সৌদি আরবে মিলল ‘গুপ্তধন’, মাটিতে লুকিয়েছিল ১১ কোটি টন বিরল খনিজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে গোটা বিশ্বে অপরিশোধিত তেল নিয়ে যখন চিন্তা বাড়ছে সেই পর্বে বড় ঘোষণা করল ভারতের বন্ধু দেশ সৌদি আরব (Saudi Arabia)। জানা যাচ্ছে, তেলের সম্রাট হিসেবে সৌদির মদিনায় পাওয়া গিয়েছে “গুপ্তধন’ অর্থাৎ বিপুল ইউরেনিয়াম-সমৃদ্ধ আকরিক (Saudi Arabia Treasury)। সৌদি আরবের সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মদিনার জাবাল সায়িদ প্রকল্পে প্রায় … Read more

ভারতে আসার পথে ১০৪ শিখ, বিমানে ওঠার আগেই আটকে দিল পাকিস্তান, কেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ঘৃণ্য কর্মকাণ্ড ফাঁস হল পাকিস্তানের (Pakistan)! ভারতে আসতে চাওয়া 104 জন সংখ্যালঘু শিখ তীর্থযাত্রীদের (Pakistan Sikh Pilgrims) আটকে দিল ইসলামাবাদ। জানা গিয়েছে, শ্রী হেমকুন্ড সাহিব তীর্থযাত্রার কথা ছিল পাকিস্তানের ওই শিখ ধর্মালম্বীদের। তাঁদের কাছে ভারতীয় ভিসা ছিল। তবে অভিযোগ, ভারতে আসছেন জানতে পেরেই তীর্থ যাত্রীদের আটকে দেয় পাকিস্তান। তাঁদের নাকি বিমানে … Read more

বাংলাদেশের পর ভারতের বিদ্যুতে চলবে নেপালও, বড় সিদ্ধান্ত মোদি সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু বাংলাদেশ নয়, এবার ভারতীয় বিদ্যুতে চলবে নেপালও (India Nepal Electricity)। বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে প্রতিবেশী দেশটিতে (Nepal)। ঠিক সে কারণেই বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে এবার বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। ইতিমধ্যেই নেপালকে সর্বোচ্চ 654 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার … Read more

পাকিস্তানে ফের অজ্ঞাত বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে ঝাঁঝরা হাফিজ সইদ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) এক কুখ্যাত জঙ্গির মৃত্যু হল পাকিস্তানে (Terrorist Death)। জানা যাচ্ছে, অজানা আততায়ীদের গুলিতে প্রাণ গিয়েছে ওই জঙ্গির। কয়েকটি সূত্র মারফত খবর, মৃত ওই জঙ্গি হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। কুখ্যাত ওই জঙ্গিকে গুলি করে হত্যা করার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। … Read more