অধ্যাপকদের ভোটের কাজ নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ (West Bengal Election 2026) হতে চলেছে। তাই বেশ থমথমে পরিবেশ রাজ্য জুড়ে। এদিকে প্রিসাইডিং অফিসার হিসাবে শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত অধ্যাপকদের নিয়োগ নিয়োগ নিয়ে বিতর্কের জট যেন কিছুতেই কাটছে না। অবশেষে সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ স্থগিত করা হল। এবার অধ্যাপকদের … Read more

ক্যামেরা আগে থেকেই ছিল? মোদীর ঝালমুড়ি বিতর্কে গোপন তথ্য ফাঁস বিক্রেতার

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বঙ্গ রাজনীতিতে ভোটের প্রচারের মাঝেই তুমুল চর্চা চলছে মোদীর ঝালমুড়ি খাওয়ার (Narendra Modi Jhalmuri Controversy) প্রসঙ্গ। রবিবার জনসভা শেষে ঝাড়গ্রাম কলেজ মোড়ে একটি দোকানে বাঙালির প্রিয় ঝালমুড়ি চাখলেন মোদি (Narendra Modi)। এদিকে তাঁকে দেখে জড়ো হন আশপাশের সাধারণ মানুষজন। চমকে ওঠেন ঝালমুড়ি বিক্রেতাও। তাঁর এই বিরল জনসংযোগ নিয়ে যদিও কম কটাক্ষ … Read more

মনোনয়ন বাতিল হবে অদিতি মুন্সির? হলফনামায় গরমিলের অভিযোগে রিপোর্ট চাইল হাইকোর্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোট প্রচারের শেষ প্রস্তুতি। একে একে সকল প্রার্থী জমা দিচ্ছেন তাঁদের মনোনয়ন পত্র। এমতাবস্থায়, তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির (Aditi Munshi) মনোনয়ন পত্র ঘিরে তৈরি হল এক নয়া বিতর্ক। অভিযোগ, তৃণমূল প্রার্থীর হলফনামায় নাকি বেশ কিছু ত্রুটি রয়েছে। … Read more

মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ ৭০০ শিক্ষাবিদ, সমাজকর্মীর

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের রাজনৈতিক আক্রমণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠে এসেছে। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের (Election Commission Of India) কাছে নালিশ ঠুকল প্রাক্তন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সাংবাদিকসহ ৭০০ জনেরও বেশি নাগরিক। … Read more

গুরুত্বপূর্ণ ১৫০ ঘণ্টা, বাংলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর! বড় কিছু করার প্ল্যান? সতর্ক তৃণমূল

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে সময় খুবই সাময়িক, আগামী ২৩ এপ্রিল রাজ্য জুড়ে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এরপর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে তৃণমূল এবং বিজেপির মধ্যে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ নিয়ে নাকি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাই পরবর্তী ১৫০ ঘণ্টা … Read more

টাকা বিলির অভিযোগ, ভোটের আগে নন্দীগ্রামে গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথম দফা ভোটের (West Bengal Election 2026) জন্য হাতে বাকি আর মাত্র ১ দিন, এমতাবস্থায় রাজ্য জুড়ে তৃণমূল নেতা থেকে কর্মীদের গ্রেফতারির কিংবা আটকের সক্রিয়তা দেখা গেল। এবার টার্গেট নন্দীগ্রামের (Nandigram) দাপুটে তৃণমূল নেতা তথা শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমান। খবর, টাকা বিলির অভিযোগে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় পঞ্চায়েতের প্রধানকে। ঘটনায় … Read more

কালী মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী সন্তু পানকে, দাবি করা হল ৫০ হাজার টাকা

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের তপ্ত গরমে ভোটের মেজাজ বেশ চড়ছে, আগামী বৃহস্পতিবার, রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। তাই শেষ মুহূর্তে চলছে বিরোধী এবং শাসকদলের প্রার্থীদের ভোট প্রচার। এর মাঝেই নানান জায়গায় চলছে দলীয় সংঘাত। আর এবার বিজেপি প্রার্থী সন্তু পানকে (Santu Pan) তারকেশ্বরের (Tarakeswar) কালী মায়ের মন্দিরে পুজো দিতে … Read more

‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?’ ঝালমুড়ি প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) প্রথম দফার ভোট গ্রহণে আর ক’দিন বাকি, তাই জোর কদমে ভোটের প্রচার চলছে জোর কদমে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় ভোটের প্রচারে ঝড় তুলছেন মমতা অভিষেক এবং মোদী। তাই এককথায় বলা যায় এবারের নির্বাচন বেশ জবরদস্ত হতে চলেছে। আর সেই আবহে ফের বীরভূমের (Birbhum) মুরারইতে বিজেপির … Read more

ভোটের মুখে তৃণমূলের ৮০০ কর্মীর গ্রেপ্তারির আশঙ্কা! হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের (West Bengal Election 2026) আবহে সরগরম রাজ্য রাজনীতি। সরকার গঠনের লড়াইয়ে যেন মরিয়া হয়ে উঠেছে বিজেপি এবং তৃণমূল। এদিকে রাজ্যে যাতে ভোট শৃঙ্খলা এবং আইন মেনে হয় তার জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে কমিশন। এমতাবস্থায় শাসকদলের আশঙ্কা রাজ্যে ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করাতে পারে নির্বাচন কমিশন (Election Commission Of … Read more

মোদীর ঝালমুড়ি খাওয়ার জেরে প্রচার স্থগিত, সূচি বদলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক

প্রীতি পোদ্দার, কলকাতা: ঝাড়গ্রামে (Jhargram) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভা ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ, নিরাপত্তার অজুহাত দিয়ে রবিবার, আকাশপথে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়েছিল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে৷ শেষে বাধ্য হয়ে বাতিল করানো হয় তাঁদের সভা। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। আর তাই সেই … Read more