=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিঘার মোহনায় এল আড়াই টন ইলিশ ভর্তি ট্রলার, কত দাম জেনে নিন

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: বর্ষা মানেই ‘রূপোলি শস্যের’ (Ilish) মরশুম। ইলিশপ্রেমীরা তাই সারাবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। তবে এবছর বর্ষায় শুরু থেকেই সেরকম ইলিশের যোগান নেই। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে পাড়ি দিয়েও খুব অল্প পরিমাণেই মাছ নিয়ে ফিরতে পেরেছেন। তাই বাজারগুলোতে ভালো ইলিশের আকাল। যেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো আকারেও ছোট আর দামও খুব একটা … Read more

এগিয়ে আসছে পুজো, শুধুমাত্র এই কমিটিগুলিকেই অনুদান দিতে পারে রাজ্য সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা একপ্রকার শেষের পথে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। তার আগে রাজ্যে ক্ষমতায় এসেছে নবনির্বাচিত সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকারের বাংলার দুর্গোৎসব নিয়ে অবস্থান ঠিক কী, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো প্রত্যেককে দেওয়া হবে … Read more

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিবারও ভবানীভবনে ছুটলেন সুমিত, চলছে জিজ্ঞাসাবাদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, টানা 10 ঘন্টা ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদ করেছিল CID। সেই জিজ্ঞাসাবাদের পরেও টানা দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারও তৃণমূল সাংসদের PA-কে হাজির হতে দেখা গেল ভবানীভবনে। এদিনও শালবনির জমি দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে তাঁকে তলব করেছেন তদন্তকারীরা। সেই মতোই, সকাল 10 টার কিছু সময় … Read more

“ফেজ টুপির উপর হেলমেট পরুন”, পার্ক সার্কাস-রাজাবাজারের মুসলিমদের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। বাইক আরোহীদের হেলমেট পরার পাশাপাশি গাড়ির ড্রাইভারদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক বলেই জানিয়েছে রাজ্য সরকার। তবে এবার স্বাস্থ্যমন্ত্রী (Sharadwat Mukherjee) ধর্মীয় টুপির উপরেও হেলমেট পরার নির্দেশ দিলেন। বিশেষ করে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে আক্ষেপের সুর শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের গলায়। এমনকি গাড়ি … Read more

সীমান্ত পেরিয়ে ভারতীয় চা চাষিকে অপহরণ বাংলাদেশী দুষ্কৃতীদের, উত্তপ্ত রাজগঞ্জ

সৌভিক মুখার্জী, কলকাতা: সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশীদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায়। নিপীড়িত ওই চা চাষির নাম দীপঙ্কর গোপ। বয়স আনুমানিক ৩৫ বছর। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করতে তৎপর হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। পাশাপাশি ওপার বাংলার বিজিবির সাথে মিটিং হবে বলেও খবর। তবে স্থানীয়দের দাবি, প্রতিশোধমূলক ব্যবস্থা … Read more

সপ্তম পে কমিশন নিয়ে মিথ্যে বলছে রাজ্য? বিস্ফোরক সরকারি কর্মী

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে সরকারের ওপর আস্থা নেই সরকারি কর্মীদের (Employees)? যে টার্মস অফ রেফারেন্স জারি করা হয়েছে তার সত্যতা নেই? পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কাজ নিয়েই এভাবেই প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি যা জানালেন তা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। সপ্তম বেতন কমিশন … Read more

৯০০ কোটি খরচে বাইপাসে ফ্লাইওভার, দুই ব্যস্ততম মোড়ে স্কাইওয়াকের প্ল্যান রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: কলকাতা শহর ও শহরতলীর সড়ক ও পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। একদিকে যেমন কলকাতাকে ঘিরে একটি রিং রোড তৈরির চিন্তা-ভাবনা চলছে, তেমনই ইএম বাইপাস এবং রাজারহাট-নিউ টাউনকে সংযুক্ত করার জন্য একটি ফ্লাইওভার (EM Bypass Flyover) তৈরি করা নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। সেই সাথে ই এম বাইপাসে একটি বড় … Read more

ইসলামপুরে শুট আউট, দুষ্কৃতিদের গুলিতে প্রাণ গেল প্রাইমারি স্কুল শিক্ষকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইসলামপুরে চলল গুলি (Islampur Shootout)। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়ে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। জানা গিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম। তিনি ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইসালামপুরের শিবনগড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নজরুলের পথ আটকে তাঁর শরীর লক্ষ্য করে গুলি ছোঁড়েন … Read more

গভীর রাতে থানায় রহস্যমৃত্যু তৃণমূল কাউন্সিলরের স্বামীর, ছিল তোলাবাজির অভিযোগ

সৌভিক মুখার্জী, কলকাতা: থানায় অস্বাভাবিক ভাবে মৃত্যু তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামীর। পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বিরজু কেওট নামে ওই ব্যক্তির। সূত্রের খবর, কাঁচড়াপাড়া (Kanchrapara) পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তাঁর স্ত্রী জেনি শর্মা। তাঁর অভিযোগ, লকআপের ভিতরেই বিরজুকে মারধর করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। তবে … Read more

কেন অন্নপূর্ণা যোজনায় নাম বাদ? জানতে এবার আন্দোলনের ডাক

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana) প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন। তবে সরকার গঠনের পর একটি ১২ পাতার ফর্ম প্রকাশ করে নবান্ন। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতির ঘটনা সামনে আসায় বাড়তি ভেরিফিকেশনের মাধ্যমে … Read more