জুলাই থেকে সরকারি অফিস, বাড়িতে বসবে স্মার্ট মিটার, ঘোষণা রাজ্যের

সহেলি মিত্র, কলকাতাঃ জুলাই মাস থেকে বিদ্যুৎ (Electricity) ব্যবস্থায় আসতে চলেছে বড় বদল। এই নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকেই সব সরকারি অফিস থেকে শুরু করে বাড়িতে বাড়িতে বসানো হবে স্মার্ট মিটার (Smart Meter)। ইতিমধ্যে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, আবার … Read more

অভিষেককে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম-জুতো, সোনারপুরে তুঙ্গে উত্তেজনা

সৌভিক মুখার্জী, সোনারপুর: সোনারপুরে রণক্ষেত্র। কালীঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বের হতেই আক্রমণ তৃণমূল সাংসদের উপর। টালমাটাল অবস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এমনকি তাঁর মাথায়, ঘাড়ে, গায়ে এলোপাথাড়ি চর-ঘুষি মারা হয় বলেই খবর। কার্যত ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ এগোতে থাকেন। আর সেখানেই তাঁকে জুতো এবং ডিম ছুঁড়ে মারা হয়। আর শার্টের বোতামও … Read more

“আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে” সোনারপুরের ঘটনায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে ধরে জুতো-ডিম কিছুই ছুড়তে বাকি রাখলেন না স্থানীয় বাসিন্দারা। এদিন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে স্থানীয়দের বেশ কয়েকজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামা ধরেও টানাটানি করতে দেখা গেল। এক কথায়, এলাকাবাসীর হাতে চরম নিগৃহীত হলেন তৃণমূল নেতা। আর তারপরেই তৃণমূল কর্মীর বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে … Read more

হঠাৎ এক লাফে বেড়ে গেল মুরগির মাংস এবং ডিমের দাম, চিন্তায় মধ্যবিত্ত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বেড়ে গেল মুরগির মাংস এবং ডিমের দাম (Egg Chicken Price)। দু একটা দিন আগেও যেখানে মুরগির মাংস বিক্রি হচ্ছিল 175 থেকে 190 টাকা কেজি দরে, এবার সেই দাম এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল! একইভাবে বৃদ্ধি পেল ডিমের দামও। এত অল্প সময়ের মধ্যে, মাংস এবং ডিমের দাম বাড়ায় কার্যত আগুন লেগেছে … Read more

একাধিক অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভান্ডার, অর্ধেক কাটমানি নিত মুস্তাফিজুর

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। কিন্তু, সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতে দেখা যাচ্ছে ছেলেদের নাম। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। এমতাবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতারণার (Lakshmir Bhandar Scam Case) অভিযোগে মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় আর কোনও পুরুষ, ‘মহিলা সেজে’ লক্ষ্মীর ভান্ডারের … Read more

গরমের ছুটি শেষ! কবে খুলছে স্কুল? একাধিক নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটের পর মাত্র ৭ দিন রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি (Summer Vacation) দেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত দাবদাহের কথা বিবেচনা করে সেই ছুটি দীর্ঘায়িত করা হয়, এবং ৩১ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। সেই সূত্রে আগামী ১ জুন গ্রীষ্মকালীন ছুটি শেষ করে স্কুলগুলিতে পঠনপাঠনের দরজা খুলবে। তবে ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে এ … Read more

সহজ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? যা জানালেন অগ্নিমিত্রা পাল

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম (Annapurna Bhandar) প্রকাশ করার পর যেন বিতর্ক কিছুতেই থামছে না। কেন ১৩ পাতার ফর্ম রাখা হল? কেন পরিবারের সকল সদস্যের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হচ্ছে? মহিলারা এই ফর্ম ফিলাপ করতে সমস্যায় পড়ছে। অনেকেই টাকা পাবেন না। এমনই সব দাবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার অলিগলিতে। এমনকি … Read more

ফ্রি HPV টিকাকরণের সূচনা, আয়ুষ্মান মন্দির থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, শনিবার সকালে বিধাননগরের মহকুমা হাসপাতালে সার্ভিক্যাল ক্যানসারের  কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নততর করে তুলতে … Read more

বাংলায় ‘উল্লাস’ প্রকল্প শুরু করছে রাজ্য সরকার, কাদের জন্য আর কী সুবিধা মিলবে?

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষার আলোয় গোটা সমাজকে শিক্ষিত করে তুলে ধরতে বড় উদ্যোগ বঙ্গ বিজেপি সরকারের, রাজ্যে (West Bengal) চালু হতে চলেছে ‘উল্লাস’ (Ullas Scheme) নামের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, ক্ষমতার রদবদল হতেই কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) সাক্ষরতা কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে রাজ্য সরকার এই প্রকল্পকে বাস্তবায়িত করার পরিকল্পনা … Read more

‘সিঙ্গুরে ফিরবে টাটা’ বাংলার শিল্প নিয়ে বড় ঘোষণা শমীকের

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গে প্রশাসনিক রদবদল হতেই পুনরায় সিঙ্গুর আন্দোলন এর চর্চা উঠে এল। জানা গিয়েছে, এবার বাংলায় টাটা শিল্পগোষ্ঠীর (TATA Group) সিঙ্গুর কারখানা ফিরিয়ে আনতে চলেছে বিজেপি, এমনই জোরালো বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। অর্থাৎ বাম আমলে সিঙ্গুরে (Singur) যে গাড়ি কারখানার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল, এবার তাকেই বাস্তব রূপ … Read more