=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“CPIM-র কোনও স্টল বসতে দেব না” ব্যানার টাঙিয়ে জানিয়ে দিল কামারডাঙা পুজো কমিটি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কমিউনিস্টদের হিন্দুবিরোধী মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কিছুদিন আগেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, “দুর্গাপুজো (Durga Puja) না লিখলে সিপিএমকে কোনও স্টল বসাতে দেওয়া হবে না।” এ নিয়ে অবশ্য বামেরা নানান মন্তব্য করেছে। তবে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বামেদের স্টল বসানোর বিরুদ্ধে উদ্যোগ নিল কামারডাঙা দুর্গোৎসব কমিটি (CPIM Stall Ban)। রাস্তায় সরাসরি পোস্টার লাগিয়ে বাম বধের ডাক দিয়েছে তারা। তাদের দাবি, এবার পুজোতে বামেদের একটাও স্টল বসতে দেবেন না।

বামেদের স্টল বসানোয় না কামারডাঙা পুজা কমিটির

মাস পোহালে অক্টোবর। বলা চলে, পুজো একেবারে দোরগোড়ায়। এবছর 107 তম বর্ষে পদার্পণ করছে কামারডাঙা পুজো কমিটির দুর্গাপুজো। এবার তাদের থিম সনাতন হিন্দু রাষ্ট্র। সেই মর্মে, ইতিমধ্যেই ব্যানার এবং ফেস্টুন লাগিয়ে ফেলেছে সংশ্লিষ্ট পুজো কমিটি। তবে তার সাথে সাথে বামেদের বুক স্টল বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এই পুজো কমিটি ব্যানার লাগিয়ে একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, তারা বামফ্রন্টের একটিও স্টল বসতে দেবে না।

ওই ব্যানারে বাম বধের ডাক দিয়েছে কামারডাঙা দুর্গোৎসব কমিটি। সেখানে একেবারে বড় বড় করে লেখা রয়েছে, “এবার পুজোয় বাম বধ.. সিপিআইএম/ DYFI/SUCI সহ সকল বামপন্থী সংগঠন দ্বারা নির্মিত স্টল বসতে দেওয়া হবে না।” ব্যানারটির একেবারে উপরের অংশে ডানদিকে CPIM এর প্রতীক লাগিয়ে সেখানে লাল চিহ্ন দিয়ে ক্রস করে দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝানো হয়েছে পুজোয় বামফ্রন্টকে ব্যান করছে তারা!

আরও পড়ুন: চিনের হ্যাঙ্গর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আরব সাগরে ভারতকে ক্ষমতা দেখালো পাকিস্তান

কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ? এ প্রসঙ্গে ওই পুজো কমিটির এক উদ্যোক্তা জানিয়েছেন, “বামফ্রন্টের উপর মানুষ ভরসা রাখে না। ওরা ধর্মে বিশ্বাস করে না, তাই আমরাও ওদের বিশ্বাস করি না। যেখানে ধর্ম আছে সেখানে বামপন্থীরা থাকতে পারে না। আমরা ঠিক করেছি, এবার পুজোয় ওদের কোনও স্টল বসতে দেব না।” এ নিয়ে সিপিআইএমের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য কিছু পুজো কমিটি এই ধরনের কাজ করছে।

Leave a Comment