=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

DA থেকে সপ্তম বেতন কমিশন, ২২ জুনের বাজেটেই ঘোষণা? এল বড় খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কি এবার সত্যিই কোনও বড় খবর অপেক্ষা করছে? ডিএ বৃদ্ধি থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন, নতুন বাজেটে কী কী ঘোষণা করতে পারে রাজ্য সরকার (Government of West Bengal)? অধীর আগ্রহে বসে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। কারণ, আগামী ২২ জুন বাজেট প্রকাশ রাজ্যের।

বাজেটে হতে পারে বড়সড় ঘোষণা

আসলে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে ডিএ-র বিশাল ফারাক নিয়ে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মচারীরা। বর্তমানে যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ১৮ থেকে ২২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছে ৬০%। ফলে ৪২ শতাংশের একটি গ্যাপ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন বলে খবর। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্যের এই বিশাল ফারাক ধাপে ধাপে কমিয়ে আনার চেষ্টা করা হবে। তাঁর মন্তব্য সামনে আসতেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

সবথেকে বড় ব্যাপার, নতুন সরকার গঠনের দেড় সপ্তাহের মধ্যেই বাংলায় সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহুদিন ধরেই এই দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছিল সরকারি কর্মচারী সংগঠনগুলি। আর সেই বিষয়েই এবার ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলেই মত বিশেষজ্ঞদের। যার ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মী মহলে যে উৎসাহ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: CID দফতরে অভিষেক, ছিনতাইবাজের দ্বারা মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৫ জুন)

না বললেই নয়, রাজ্যের আগামী বাজেট পেশ হচ্ছে ২২ জুন। বিশেষজ্ঞদের মতে, এই বাজেটে ডিএ বৃদ্ধি বা নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করা হতে পারে। এমনকি জুলাই মাস থেকে তার প্রভাব সরকারি কর্মচারীদের বেতনের উপর পড়বে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর থাকতে চলেছে। পাশাপাশি তিনি এও জানান যে, অল ইন্ডিয়া সিপিআই সূচক মেনে ভবিষ্যতে ডিএ নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এমনকি অর্থ দফতর সূত্রে খবর, বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মেটানোর কাজ ধাপে ধাপে শুরু হয়েছে। এখন বাজেটে দেখা যাক কী ঘোষণা হয়।

Leave a Comment