=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

CID দফতরে অভিষেক, ছিনতাইবাজের দ্বারা মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৫ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ জুন, রবিবার। CID দফতরে অভিষেক, ছিনতাইবাজের দ্বারা মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায় এর দলে ভাঙন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ফেসবুকে দলকে বিঁধে পদ খোয়ালেন দেবাংশু

বিধানসভা নির্বাচনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভরাডুবি অবস্থা। এমনিতেই সাংসদ থেকে বিধায়করা সব অন্য দলে যোগ দিয়েছে। তবে এবার দলের পদ হারালেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। আর সেই বার্তায় নিজের ক্ষোভ ঝেড়ে ফেলেছিলেন দেবাংশু। সেই কারণেই তৃণমূলে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে চুঁচুড়ার পরাজিত প্রার্থীকে এবার সরিয়ে দেওয়া হলো। তাঁর জায়গায় বসানো হয়েছে উপাসনা চৌধুরীকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) মমতার দেওয়া হার ও কুর্তা-পাজামা ফেরতের সিদ্ধান্ত কাকলী ঘোষের ছেলের

এমনিতেই কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ২২ জন সাংসদ এবার এনডিএ-তে যোগদান করার চিঠি পাঠিয়েছে লোকসভায়। তবে এবার তাঁর ছেলেই মমতার বিরুদ্ধে সরব। কাকলি ঘোষের ছেলে বৈদ্যনাথ ঘোষ আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, তাঁর বিয়েতে তাঁর স্ত্রীকে দেওয়া সোনার হার এবং দূর্গাপূজার সময় দেওয়া কুর্তা এবং পাজামা মমতা ব্যানার্জিকে ফিরিয়ে দিতে চান তিনি। এমনকি তিনি জানান, উপহারের জন্য অনেক কৃতজ্ঞ। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর জন্যই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমনকি কাকলি ঘোষ সেই বক্তব্যকে সমর্থন করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ভারতে ১০০% ইথানল জ্বালানি চালুর অনুমোদন কেন্দ্রের

বিপাকে পড়বে আমজনতা। ইরান যুদ্ধের কারণে এমনিতেই গোটা বিশ্ববাজারে তেলের সংকট মাথাচাড়া দিয়ে বেড়েছে। আগে থেকেই ইথানল মিশ্রিত জ্বালানি পেট্রোলের উপর থেকে আবগারি শুল্ক তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার একেবারে ১০০% ইথানল জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে ফেলল কেন্দ্র। শনিবার এমনই ঘোষণা করেছেন রাজ্যের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এর মূল উদ্দেশ্য হলো আমদানিকৃত জ্বালানি অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের উপর নির্ভরতা কমানো, যাতে ভবিষ্যতে এই দুই জ্বালানির দাম বাড়লে সংকটে পড়তে না হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সই জালিয়াতি কাণ্ডে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক

সই জালিয়াতি কাণ্ডে ফের আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। বারোটার সময় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই পৌঁছে যান। হ্যাঁ, বেলা ১১:৪৩ মিনিট নাগাদ তিনি সিআইডি দপ্তরে যান। আর সেখানে পরিচয়পত্র দেখিয়ে হাজিরার খাতায় সই করে তিনি সিআইডি দপ্তরে প্রবেশ করেছেন। এমনকি আজ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হওয়াতে ভবানীভবনে বাড়তি পুলিশি পাহারা দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) জওয়ানদের জন্য নতুন ড্রেস কোড চালু করল ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনীর জন্য চালু হলো নতুন ড্রেস কোড। এবার থেকে আর কোনও অনুষ্ঠানে গলা অবধি আটকানো কোট বা জ্যাকেট পরতে হবে না সেনা জওয়ানদের। এমনকি অফিসাররাও প্যারেড চলাকালীন নিজেদের কাছে তলোয়ার রাখতে পারবেন না বলে জানানো হয়েছে। এর পাশাপাশি কোমরে পাউচ বেল্ট বা কোমর বন্ধনীর প্রাচীন ঐতিহ্যকেও বিদায় জানানো হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে নতুন একটি ম্যানুয়াল প্রকাশিত হয়েছে। আর সেখানে পোশাকের নিয়মের তথ্য তুলে ধরা হয়েছে। এমনকি পোশাকে একটি ব্যাটল জ্যাকেট থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শুরু হল রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট যাচাই

রাজ্যে নতুন ক্ষমতা দখল করার পরেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ২০১১ সালের পর থেকেই ইস্যু হওয়া প্রত্যেকটি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার অনুমোদন দিয়েছেন তিনি। সেক্ষেত্রে মোট ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে বলে খবর। আর সেগুলি পুনরায় যাচাই করা হবে। যদি তার মধ্যে কোনও ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়, তাহলে সেই সার্টিফিকেটগুলি বাতিল করা হবে। নবান্নর তরফ থেকে এই কাজের জন্য প্রতিটি জেলা শাসক, মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মালদায় ছিনতাইবাজের থেকে বাঁচতে গিয়ে গাড়িতে পিষে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর

মালদায় ভয়াবহ ঘটনা। ছিনতাইবাজদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যাংক কর্মী মহিলার। এমনকি গুরুতর আহত হন আরও একজন। সূত্রের খবর, ইংরেজবাজার থানার গৌড় মালদা স্টেশন সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের কাছে হঠাৎ করে তিন যুবক তাদের পিছু ধাওয়া করেছিল। উদ্দেশ্য ছিল তাঁর ব্যাগ ছিনতাই করা। সেদিন স্কুটি চালাচ্ছিলেন ঝুম্পা এবং পিছনে চন্দ্রিমা বসেছিলেন। কিন্তু কিছুদূর আসার পর ওই বাইকের দুষ্কৃতির চন্দ্রিমার ব্যাগ ধরে টান মারে আর রাস্তায় পড়ে যান চন্দ্রিমা। সেখানেই এক দ্রুতগতির গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মারা যান ওই মহিলা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ওমান উপকূলে ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার ১৪ জন ভারতীয়

কিছুদিন আগেই হরমুজ প্রণালিতে ভারতীয় নাবিকদের উপর জাহাজে হামলা হয়েছিল। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওমান উপকূলে ডুবন্ত এক জাহাজ থেকে মোট ১৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। আজ অর্থাৎ রবিবার ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকা লাগানো একটি জাহাজকে ডুবতে দেখছিল মার্কিন নৌসেনা। তড়িঘড়ি নৌবাহিনীকে খবর দেওয়া হয়। তারপর লাইফবোর্ড নামিয়ে ১৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়। জানা যায়, ওই জাহাজটির নাম বিরাট ১। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বুলেট ট্রেন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা রেলের

বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা ভারত সরকারের। জানা গিয়েছে, ২০২৭ সালের আগস্ট মাসের মধ্যেই প্রথম হাই স্পিড রেল করিডোরে বুলেট ট্রেন ছুটবে। মুম্বাই–আহমেদাবাদ রুটে চলবে এই ট্রেন। এই করিডোর হবে ৫০৮ কিলোমিটার দীর্ঘ। ট্রেনটি ২০২৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এমনকি ২৫টি নদী সেতু এবং ভারতের প্রথম আন্ডারসি রেল টানালের মধ্য দিয়ে এই ট্রেনটি ছুটবে বলে জানানো হয়েছে। এতে মুম্বাই এবং আমেদাবাদের মধ্যে যাত্রা করতে ২ ঘণ্টারও কম সময় লাগবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) শ্বশুরকে ‘বাবা’ বলে পরিচয় দিয়ে নথি বানিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা। নিজের আসল পরিচয় এবং ধর্ম গোপন করে ভুয়ো নাম ব্যবহার করে সরকারি নথি তৈরি করেছিলেন তিনি। সবথেকে বড় ব্যাপার, নিজের শ্বশুরকে ‘বাবা’ বলে পরিচয় দিয়ে জাতিগত শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি তৈরি করে ফেলেছিলেন তিনি। সাগরদিঘীতে ঘটেছে এই ঘটনা। তাঁর আসল নাম আমিরালি শেখ। কিন্তু অমিত সর্দার নামে পরিচয় ব্যবহার করছিলেন তিনি। সাগরদিঘী থানার গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফুলন সর্দারের সঙ্গে বিয়ের পর এই তথ্য প্রকাশ্যে আসে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment