‘DA দেয়নি অথচ …’ স্মার্ট মিটার সহ নানান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জন কর্মীদের

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ (Dearness allowance) সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে গত ১ জুন। সেই সময়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। সেদিনের বৈঠক যথেষ্ট ফলপ্রসুও হয়েছিল বলে খবর। তবে এখন নতুন করে সরকারের কাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়ল কর্মচারী সমাজ। বৈঠকের ১৪ দিন কেটে গেলেও সরকার DA সংক্রান্ত কোনও পদক্ষেপ কেন নেয়নি? এদিকে সরকার স্মার্ট মিটার, অন্নপূর্ণা ভাণ্ডার সহ আরও নানা জিনিস নিয়ে কাজ ও ঘোষণা করছে। সরকারি কর্মচারীদের কথা কবে ভাববে নতুন সরকার? ঠিক এভাবেই একাধিক প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা।

ফের ক্ষোভে ফেটে পড়লেন সরকারি কর্মীরা

মূল ডিএ-মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র (Shyamal Kumar Mitra) একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তাঁকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা গেল। তিনি জানিয়েছেন, ‘১ জুনের বৈঠকের পর থেকে ১৬ দিন অতিক্রান্ত। কে. এম.সি.এলাকার ব্যাঙ্ক থেকে পেনশন প্রাপক সরকারি পেনশনাররা, ওয়ার্ক চার্জড কর্মীরা, ডেইলি রেটেট কমীরা,’ গ্রান্ট – ইন- এইড’ হেডে বেতন/ পেনশন প্রাপক কর্মীরা আজও ১ নয়া পয়সা বকেয়া ডি.এ./ ডি.আর. পাননি। চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে কোনও সিদ্ধান্ত হয়নি।’

তিনি জানান, ‘সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের সম্পর্কে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সরকার ঠিক কী করতে চাইছে। আগামী ২২ জুন বাজেট পেশের দিন ১০, ১৫, ২০% ডিএ ঘোষণা হোক, আমি জানি সংবাদমাধ্যমে নতুন সরকারকে অভিনন্দন, অভিবাদন জানানোর বন্যা বয়ে যাবে। কিন্তু আমরা বলছি আমরা আতঙ্কিত। সরকার ক্ষমতায় এসেই আমরা আলোচনায় জানিয়েছিলাম ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট ভাবে রায় দিয়েছিলেন এপ্রিল ২০০৮ থেকে ২০১৯ ডিসেম্বর অবধি AICPI মেনে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ দিতে হবে। ১লা জুনের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে প্রাক্তন অর্থ দফতর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের নামে যে প্রতারণা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনারা কোথা থেকে রাজ্যভিত্তিক সিপিআই এনেছেন। এত কম হারে ডিএ সংশোধন কেন করলেন, সেটা বলেছিলাম।’

আরও পড়ুনঃ আজই শেষ হচ্ছে না জনকল্যাণ শিবির, বাড়ানো হল মেয়াদ, কতদিন চলবে?

কবে সুরাহা হবে ডিএ মামলার?

তিনি আরও বলেন, ‘ও. বে. হেলথ স্কিমে অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্তি, সপ্তম পে কমিশনের চেমারম্যান ও অন্যান্য সদস্য মনোনয়ন, টার্মস অ্যান্ড কনডিশান, অফিস, কর্মী সরবরাহ, পরিকাঠামো কিছুই হয় নি। অথচ সরকার কর্মীদের বাকস্বাধীনতা হরণ করেছেন, জনবিরোধি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেছেন, বাব্যতামূলক ‘যোগ’ এর নির্দেশ জারি হয়েছে। এ তো ” ভিক্ষা চাই না মা, কুকুর সামলা” অবস্থা।’ সকলের একটাই প্রশ্ন, কবে সুরাহা হবে ডিএ মামলার? সেটা হয়তো সময়ই বলবে।

Leave a Comment