=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের দফতর ছুঁয়েও দেখতে পারবে না প্রশাসন! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এবার আমতলার দফতর ভাঙা নিয়ে বড় নির্দেশ দিল উচ্চ আদালত। রবিবার, ছুটির দিনে এজলাস বসিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আর ভাঙা চলবে না কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতর। এখন যে অবস্থায় আছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বর্তমান অবস্থা বহাল থাকবে বলেই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা।

দফতর যতটুকু ভাঙা হয়েছে সে বিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত

অবৈধভাবে তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার দফতর। এমন অভিযোগের পরই শনিবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় তৃণমূল সাংসদের দফতরের একাংশ। অভিযোগ, দফতর তৈরির জন্য ওই জমি কেনা হয়েছিল অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে। আর এই ঘটনার পরই ওই সংস্থার আইনজীবীর তরফে ইমেল করে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে সবটা জানানো হয়। একই সাথে জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী।

জানা গিয়েছে, শনিবারের পর রবিবারও অভিষেকের দফতরের একাংশ ভাঙার কাজ শুরু হয়। এদিকে ছুটির দিন রবিবারই বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসে শুরু হয় শুনানি। আর সেই শুনানি চলাকালীন সব পক্ষের একাধিক সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেকের দফতর যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় বহাল থাকবে। অর্থাৎ এখন আর অভিষেকের দফতর ভাঙতে পারবে না প্রশাসন।

অবশ্যই পড়ুন: ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে জাপান ওপেন জিতলেন ভারতের মেয়ে পিভি সিন্ধু

তবে, এ যাবৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার নামে কেনা জমিতে তৈরি দফতরে যেটুকু যা ভাঙচুর চালানো হয়েছে বা যতটুকু অংশ ভাঙা হয়েছে প্রশাসনের তরফে সেসবে একেবারেই হস্তক্ষেপ করতে চাইছে না কলকাতা হাইকোর্ট। এদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এদিন শুনানি চলাকালীন তাঁর দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমস্ত নিয়ম মেনে ওই জমি কেনা হয়েছে। তার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আছে।

Leave a Comment