=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যৌথ পরিবারে বাদ পড়ছে যোগ্য উপভোক্তারা, বাতিলের দাবি তুলে চিঠি রেশন ডিলারদের

সৌভিক মুখার্জী, কলকাতা: পরিবার আলাদা হওয়া সত্ত্বেও রেশন কার্ড (Ration Card) যৌথ। ১৪ নম্বর ফর্ম ফিলাপ করে ফ্যামিলি আলাদা করার সুযোগ পাচ্ছে না আমজনতা। ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত এই অভিযোগ তুলে এবার খাদ্য ও সরবরাহ দফতরের সচিবের কাছে চিঠি পাঠাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠি লিখেছেন সংগঠনের জাতীয় সম্পাদক বিশ্বম্ভর বসু। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, বহু দরিদ্র পরিবার পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

যৌথ পরিবার ভিত্তিক রেশন নিয়ে গরমিল

আসলে যখন রেশন কার্ডের ডেটাবেস তৈরি করা হয়েছিল তখন অধিকাংশ পরিবারগুলিকে যৌথভাবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু সময় গড়িয়েছে। অনেকেরই পরিবার ভাগ হয়েছে, এবং আলাদা জায়গায় বসবাস করে। তবে সেক্ষেত্রে পরিবার আলাদা থাকলেও বাস্তবে রেশন কার্ড যৌথভাবেই রয়েছে। ফলে নথিপত্রে একই পরিবারের সদস্যই রয়েছেন তারা। তবে দীর্ঘদিন ধরেই এই পরিবার বিভাজনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। বর্তমানে অনলাইনে ১৪ নম্বর ফর্ম ফিলাপ করেও ডিজিটাল রেশন কার্ড আলাদা করা যাচ্ছে না। সেই সমস্যার সমাধান করার জন্যই চিঠি পাঠিয়েছে সংগঠন।

চিঠিতে তারা আরও দাবি করেছে, যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতেই এতদিন যাবত গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে বিবেচনা করে। সেক্ষেত্রে পরিবারের কোনও সচ্ছল সদস্য থাকলে রেশনের সুবিধা পান না অন্য যোগ্য সুবিধাভোগী। এমনকি রেশন কার্ড পর্যন্ত নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এতে যোগ্য এবং প্রকৃত উপভোক্তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার সমাধান করা দরকার অবিলম্বে।

আরও পড়ুন: ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে জাপান ওপেন জিতলেন ভারতের মেয়ে পিভি সিন্ধু

এমনকি সবথেকে বড় ব্যাপার, বিনা কারণে রেশন কার্ড বাতিল হওয়ায় আমজনতা ডিলারদের উপরেই ক্ষোভ উগড়ে দিচ্ছ। কিন্তু আদতে এখানে ডিলারের কোনও হাত নেই। তবুও হেনস্থার শিকার হতে হচ্ছে তাদেরকে। সেই কারণেই এবার তিন দফা দাবি জানিয়ে খাদ্য দফতরকে চিঠি পাঠিয়েছে সংগঠন। তাদের প্রথম দাবি, ফর্ম ১৪-র মাধ্যমে আবারও পরিবার বিভাজনকে অনলাইনে ও অফলাইন প্রক্রিয়ায় শুরু করতে হবে। দ্বিতীয় দাবি, আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিকে যৌথ প্রোফাইল থেকে সরাতে হবে। এবং তৃতীয় তথা শেষ দাবি, ব্লক বা মহাকুমা স্তরে বিশেষ অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র গড়ে তুলতে হবে।

Leave a Comment