=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজই অভিষেক! বৈভবের জন্য টিম ইন্ডিয়ায় জায়গা হারাতে পারেন এই স্টার অলরাউন্ডার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই আয়ারল্যান্ডের মতো দলের কাছে 34 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে (India Vs Ireland)। এ লজ্জা কোথায় রাখবেন বুঝে উঠতে পারছেন না ভক্তরা। এরই মাঝে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। অনেকেরই আশা, আজকের ম্যাচে বোধহয় অভিষেক হতে পারে 15 বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। এখন প্রশ্ন, কাকে সরিয়ে এই খুদেকে জায়গা দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? উঠে আসছে বড় নাম।

বৈভবের জন্য জায়গা খোয়াতে হতে পারে এই প্লেয়ারকে

গত ম্যাচে বৈভব সূর্যবংশীকে জায়গা না দেওয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল প্রধান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে গোটা টিম ম্যানেজমেন্টকে। প্রশ্ন উঠেছিল, কেন ফর্মে থাকা সত্ত্বেও বৈভবকে খেলানো হল না? সবচেয়ে বড় কথা, ভারতীয় টি-টোয়েন্টি দলের দুই নিয়মিত টপ অর্ডার ব্যাটসম্যান বলা ভাল ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে কাউকে বাদ দিয়ে বৈভবকে জায়গা দিতে চায়নি বোর্ড।

তবে গত ম্যাচে অভিষেক অর্ধশত রান করলেও রান পাননি সঞ্জু। আর সেটাই ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে ভক্তদের। অনেকেরই দাবি, সঞ্জুকে বাদ দিয়ে বৈভবকে রাখা হোক! যদিও এমন দাবিতে পড়বে না সিলমোহর। এর সবচেয়ে বড় কারণ সঞ্জুর মতো একজন প্লেয়ারকে কিছুতেই হাতছাড়া করতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বৈভবকে জায়গা দিতে হলে বাদ দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। সূত্রের খবর, এই প্লেয়ারকে বসিয়ে রেখেই হয়তো আজ বৈভবকে মাঠে নামানো হতে পারে। সেক্ষেত্রে দেখার, সুযোগ পেলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন বিহারের এই প্লেয়ার।

অবশ্যই পড়ুন: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে আরেকটি ইতিহাস গড়লেন মেসি

উল্লেখ্য, বৈভব সূর্যবংশীর এখনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হোক এমনটা চাইছেন না রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন, বৈভবের মতো একজন নতুন প্লেয়ারকে চট করে আন্তর্জাতিক ক্রিকেটে নামানো উচিত নয়! সে বেঞ্চে বসে পরিবেশটার সাথে নিজেকে আগে মানিয়ে নিক। দেখুক আন্তর্জাতিক ম্যাচ কীভাবে হয়।

Leave a Comment