=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই বিপদ! ধর্ষণে অভিযুক্ত কেপ ভার্দের অধিনায়ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) অংশগ্রহণ করেই ইতিহাস তৈরি করেছিল মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে (Cabo Verde)। এরপর তারাই একের পর এক ম্যাচে ক্ষমতাশালী দলকে আটকে দিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 32তে জায়গা করে নিয়েছে। সব ঠিক থাকলে আগামী 4 জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার কথা এই ছোট্ট দেশটির। ঠিক তার আগেই সেই কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, খোদ কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগ, এই ফুটবলার গত মার্চ মাসে ফিফা সিরিজ চলাকালীন দলেরই এক অনুবাদককে যৌন হেনস্থা করেছিলেন!

ফুটবলারের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত

ব্রাজিলের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন সেই মহিলা একজন ব্রাজিলিয়ান। তাঁর অভিযোগ, গত মার্চ মাসে নিউজিল্যান্ডে ফিফা সিরিজ চলাকালীন কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের হয়ে অনুবাদকের কাজ করছিলেন তিনি। সেই সময় অকল্যান্ডের যেই হোটেলে গোটা দল উঠেছিল সেই হোটেলেরই একটি রুমে ছিলেন তিনি। সেই রুমেই নাকি জোর করে ঢুকে পড়েন কেপ ভার্দের ফরোয়ার্ড মেন্ডেস। তারপরই তাঁর উপর অমানসিক যৌন নির্যাতন চালান তিনি।

জানা গিয়েছে, সেই ঘটনার পর তড়িঘড়ি পুলিশের কাছে অভিযোগ জানান ওই মহিলা। প্রমাণ হিসেবে সারা শরীরে নানান ক্ষতের চিহ্নও দেখান তিনি। আর তারপরেই অভিযোগকারীনির অভিযোগের ভিত্তিতে ফুটবলারের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আসলে যেহেতু গোটা বিষয়টি ফরেন্সিক তদন্তের পর্যায়ে রয়েছে ফলে এখনই কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রুজু করা যাচ্ছে না।

অবশ্যই পড়ুন: তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

প্রসঙ্গত, ফুটবলারের এমন কুকীর্তি প্রকাশ্যে এলেও এ নিয়ে মুখ খোলেনি কেপ ভার্দে জাতীয় দলের কেউই। ম্যানেজমেন্টের তরফেও আসেনি কোনও মন্তব্য। যদিও এ বিষয়ে যথেষ্ট কঠোর ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ফুটবলে কোনও অসদাচরণের জায়গা নেই। এই মুহূর্তে তদন্ত চলছে। নিউজিল্যান্ডের স্থানীয় প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে তারা। আপাতত এর বাইরে তদন্ত নিয়ে আর কিছুই বলতে পারবে না ফিফা। বিশ্বকাপের মাঝে অধিনায়ককে নিয়ে কাঁটাছেড়ার কারণে আর্জেন্টিনার ম্যাচের আগে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে কেপ ভার্দে।

Leave a Comment