=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যের প্রত্যেকটি স্কুলে বসবে ভারতীয় ভাষা ক্যাম্প, বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভাষা সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য এবার বড় উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যজুড়ে সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে আয়োজন করা হবে ভারতীয় ভাষা ক্যাম্প (Bharatiya Bhasha Camp)। ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জেলা শিক্ষা দফতরগুলিকে পাঠানো হয়েছে। এমনকি এই ক্যাম্পে প্রত্যেকটি স্কুলকেই অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। কিন্তু ঠিক কী কী শেখানো হবে এই ক্যাম্পে?

রাজ্যজুড়ে চালু হচ্ছে ভারতীয় ভাষা ক্যাম্প

ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ভাষা এবং সংস্কৃতি। তবে সরকার চাইছে, অল্প বয়স থেকেই শিশুদের মধ্যে বিভিন্ন ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রদান করতে। যাতে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বাইরের রাজ্যে গেলেও কোনওরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। একই সঙ্গে গোটা দেশের ভাষাগত বৈচিত্র্য রক্ষার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে খবর। প্রত্যেকটি স্কুলকেই এ বিষয়ে পাঠানো হয়েছে নির্দেশিকা।

জাতীয় শিক্ষানীতি ২০২০ এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। যেখানে মোট ২৪ ঘণ্টার একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারকে সেই সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি এই ক্যাম্পগুলোতে শুধুমাত্র নতুন ভাষার বর্ণমালা শেখানো হবে এমনটা নয়। বরং প্রত্যেকটি ভাষার ব্যবহারিক গুরুত্ব শেখানো হবে। যেমন—

  • দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য বিভিন্ন ভাষায় কথোপকথন।
  • বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা সংক্রান্ত বৈচিত্র্য।
  • প্রত্যেকটি ভাষার নতুন শব্দভাণ্ডার গড়ে তোলা।
  • ভাষা শেখার প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়ানো হবে এই ক্যাম্পেই।
  • শিশুদের মধ্যে অন্য ভাষার পরিচয় গড়ে তোলা এবং সাধারণ বাক্য গঠন শেখানো।

আরও পড়ুন: IIT খড়্গপুরের গবেষণায় সুফল, ৪ বছরেই ৫০% কমতে পারে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা

কোন কোন ভাষা শেখানো হবে?

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, ভারতের সবকটি ভাষা কি তাহলে শেখানো হবে? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যে সমস্ত ভাষাগুলি নিয়মিতভাবে স্কুলে পড়ানো হয় না সেগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। যেমন হিন্দি, বাংলা, নেপালি, সাঁওতালি, উর্দু ইত্যাদি। সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে এই ক্যাম্প আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এমনকি জেলা শিক্ষা আধিকারিকরা এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Comment