=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর দাঁড়াতে হবে না লাইনে! মাত্র ৭ দিনে মিলবে e-Passport, এভাবে করুন আবেদন

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাইরে পা রাখার জন্য যে জিনিসটা না থাকলেই নয়, তা হল পাসপোর্ট। এতদিন পাসপোর্টের (Passport) জন্য অফিসে লম্বা লাইন, অসহ্য ঝামেলা পোহাতে হতো। এমনকি মাসের পর মাস অপেক্ষা করতে হতো। তবে না, এখন আর তা নয়। 24 জুন, 2025 পালিত হল 13 তম পাসপোর্ট সেবা দিবস। আর সে উপলক্ষে এবার ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর উদ্বোধন করলেন Passport Seva 2.0!

বিদেশ মন্ত্রী মনে করছেন, এই পরিষেবা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে—সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ। আর এই নতুন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে পাসপোর্ট পরিষেবা পৌঁছে যাবে। ফলে সাধারণ মানুষ কোনোরকম সমস্যায় পড়বে না।

নতুন নিয়মে কী আনা হল?

জানা যাচ্ছে, এবার থেকে মিলবে চিপযুক্ত ই-পাসপোর্ট, যা বাইরে থেকে সাধারণ পাসপোর্ট মনে হলেও ভিতরে থাকবে হাইটেক সিকিউরিটি চিপ। আর এখানে সুরক্ষিত থাকবে ব্যবহারকারীর নাম, জন্মতারিখ, ছবি, আঙুলের ছাপসহ সমস্ত তথ্য।

এই পাসপোর্ট একবার স্ক্যান করলেই সমস্ত তথ্য মিলবে। এমনকি আন্তর্জাতিক মান মেনেই তৈরি করা হচ্ছে এই পাসপোর্ট, যা বিশ্বের যেকোনো দেশেই গ্রহণযোগ্য। সবথেকে বড় ব্যাপার, চিপের এনক্রিপশন থাকায় এতে জালিয়াতিরও কোনোরকম সম্ভাবনা থাকবে না। আর এয়ারপোর্টে লম্বা লাইনের বদলে খুব সহজেই স্ক্যান হবে।

কীভাবে তৈরি করবেন এই ই-পাসপোর্ট?

ই-পাসপোর্ট বানানোর জন্য ব্যবহারকারীকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। আর সেগুলি হল-

  • প্রথমে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে (passportindia.gov.in) ভিজিট করুন। 
  • এরপর নতুন আবেদনকারী হলে নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলুন এবং লগইন করুন।
  • এরপর ব্যক্তিগত এবং ভ্রমণের সমস্ত যাবতীয় বিবরণ দিন। 
  • এরপর অ্যাপয়েন্টমেন্টের জন্য স্থান এবং সময় সিলেক্ট করুন। 
  • এরপর ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করুন।
  • এরপর প্রয়োজনীয় নথি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক যাচাই করুন।

আসছে mPassport Police অ্যাপ

যেখানে আগে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন করতেই প্রায় সপ্তাহের পর সপ্তাহ কেটে যেত, সেখানে এখন 5 থেকে 7 দিনের মধ্যেই হয়ে যাবে ভেরিফিকেশন। কারণ এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে mPassport Police অ্যাপ। আর এই অ্যাপ দেশের 25টির বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ ব্যবহার করছে। ফলে ইলেকট্রনিক্স প্রমাণ আপলোড, রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন মিলছে স্মার্টফোনে।

আরও পড়ুনঃ কাঁদতে হবে প্রতিপক্ষকে, ইস্টবেঙ্গলে সই করছেন মরক্কোর রাজা ফুটবলার!

কারা আবেদন করতে পারবেন?

যেমনটা জানা যাচ্ছে, মূলত প্রাপ্তবয়স্ক নাগরিক, 10 বছরের বেশি বয়সী কিশোর বা কিশোরি, অভিভাবকের মাধ্যমে শিশুরা, এমনকি যৌথ অ্যাকাউন্ট খোলারও সুযোগ থাকছে। তাই যদি এখনো ই-পাসপোর্ট না বানিয়ে থাকেন, তাহলে আজই বানিয়ে ফেলুন এবং ঝঞ্ঝাটমুক্ত হন।

Leave a Comment