=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আশঙ্কাই হল সত্যি! হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, কতটা ক্ষতি হবে ভারতের?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মনে জমে থাকা ভয় এবার আরও জাঁকিয়ে বসলো ভারতীয়দের। কেননা, ইতিমধ্যেই সত্যি হয়েছে আশঙ্কা! গোটা বিশ্বে বাণিজ্যের অন্যতম প্রয়োজনীয় ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী (Strait Of Hormuz) বন্ধের দাবি আগেই তুলেছিল ইরান। এবার সেই মতোই নাকি পার্লামেন্টে প্রস্তাব পাস করিয়ে নিয়েছে দেশটি।

আর এর পরই বাণিজ্য নিয়ে মাথায় হাত পড়েছে বিশ্বের বহু দেশের। তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে ভারতও। কারণ, হরমুজ প্রণালী পাকাপাকিভাবে বন্ধ হলে ব্যাপক প্রভাব পড়বে ভারতের বাণিজ্যে, যা এদেশের অর্থনৈতিক সজোরে আঘাত করবে বলাই যায়!

হরমুজ প্রণালী বন্ধের প্রভাব কতটা পড়বে ভারতে?

হরমুজ প্রণালী বন্ধ হলে তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট ঝক্কি পোহাতে হবে ভারতকে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান থেকে তেল আমদানি না করলেও এই হরমুজ প্রণালীর বাণিজ্য পথ দিয়ে যেহেতু 50 শতাংশ আমদানি হয়ে থাকে, ফলত, 85 শতাংশ তেলের জন্য ভারতকে বাইরের দেশগুলির ওপর নির্ভর করতে হবে।

এছাড়াও বহু বিশ্লেষকের দাবি, ইরান-ইজরায়েল সংঘর্ষে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে এ কথা আগেই কল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত যদি একেবারে পাকাপাকিভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে, বাণিজ্যে যথেষ্ট বাধার মুখে পড়বে দিল্লি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ থেকে তেল আমদানির কথা ভুলে গিয়ে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল আমদানি করতে হবে ভারতকে।

পাশাপাশি, বাণিজ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রাস্তা বন্ধ হলে আন্তর্জাতিক ক্ষেত্রে ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, হরমুজ প্রণালী বন্ধের কারণে ভারতের বাণিজ্য ধাক্কা খেলে এদেশে তেলের পাশাপাশি একাধিক পণ্যের দাম আকাশ ছোঁয়া হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে মাষ্টারস্ট্রোক ভারতের, রাশিয়াকে পাশে নিয়ে করে ফেলল বিরাট কাজ

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে অস্থিরতা যত বেড়েছে ভারতের তেল আমদানির রাস্তাও তত সংকীর্ণ হয়েছে বলা যায়। অনেকেই দাবি করেছিলেন, ইরান থেকে তেল আমদানি বন্ধ হলে বড়সড় সমস্যা দেখা যাবে ভারতে। যদিও সেইসব সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধু রাশিয়া থেকে চলতি মাসে প্রতিদিন অন্তত 20 থেকে 22 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। তবে শুধু রাশিয়া নয়, আমেরিকা থেকেও প্রতিদিনের হিসেবে লক্ষ লক্ষ ব্যারেল তেল কিনেছে দিল্লি।

ফলত, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেল আমদানি ঘিরে ভারতকে বাইরের বিভিন্ন দেশ অর্থাৎ বন্ধু রাশিয়া ও আমেরিকার মতো রাষ্ট্রগুলি থেকে তেল আমদানি করতে হবে এ কথা বোঝাই যাচ্ছে, তবে সেই আমদানি আদতে বিদেশ থেকে আসা মোট তেলের ঘাটতি কতটা মেটাবে তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।

Leave a Comment