=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইতিহাস গড়বেন বৈভব! কোথায় দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত বনাম আয়ারল্যান্ডের (India Vs Ireland Match Live Streaming) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই আসরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে 15 বছরের দাপুটে ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। তৈরি হবে ইতিহাস! এই সিরিজ থেকেই টি-টোয়েন্টি দলে অধিনায়কত্ব শুরু করবেন শ্রেয়স আইয়ারও। এখন প্রশ্ন, ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ দুটি কোথায় দেখা যাবে? প্রথমত বলে রাখি, স্টার স্পোর্টসে সম্প্রসারিত হবে না এই সিরিজ। তাহলে কোথায়?

কোথায় দেখবেন ভারতের ম্যাচ?

আগামীকাল অর্থাৎ 26 জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 জুন। বলে রাখা প্রয়োজন, এই সিরিজের ম্যাচগুলি স্টার স্পোর্টসে সম্প্রচারিত হবে না। আসলে এ বছর এই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে সনি। সেক্ষেত্রে সনি স্পোর্টস ও সনি লিভ অ্যাপে দেখা যাবে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের দুর্ধর্ষ লড়াই। এ ক্ষেত্রে সহজে বলে দিই, ম্যাচগুলি টিভিতে দেখতে হলে বেছে নিতে হবে সনি স্পোর্টস। আর মোবাইল বা ল্যাপটপে দেখতে হলে খুলতে হবে সনি লিভ অ্যাপ।

কাদের পরিবর্তে খেলবেন বৈভব?

সাধারণত বৈভব সূর্যবংশী যেহেতু ওপেনিং করেন ফলে বড়দের টিম ইন্ডিয়ায় তাঁকে জায়গা দিতে হলে একজন ওপেনারকে সরাতে হবে। এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। অভিষেক বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। অন্যদিকে সঞ্জু বিগত দিনগুলিতে টি-টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফর্ম করেছেন। ফলে বৈভবকে জায়গা দিতে হলে এদের দুজনের মধ্যে একজনকে বাদ দিতে হবে। এখন দেখার অধিনায়ক আইয়ার কাকে সরিয়ে বৈভবকে জায়গা করে দেন!

অবশ্যই পড়ুন: ১৯টি চার, ১টি ছয় মেরে ১৬৮ রান! মাঠ কাঁপাচ্ছেন বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

উল্লেখ্য, আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। এই আসরেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। এখন দেখার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দুই সিরিজে ভারতীয় দলকে কতটা সাফল্য পাইয়ে দিতে পারেন সাইলেন্ট হিরো।

Leave a Comment