=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইলিশ মাছের মাথা দিয়ে বানান দারুণ স্বাদের কচুর লতি, হাত চাটবে সবাই!

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি বাড়িতে কচুশাক বা কচুর ডাঁটা দিতে হরেক রকমের পদ হয়, তবে এর জন্য হালকা বিস্তর একটু খাটনি করতে হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই ধরনের রান্নায় (Recipe) মশলা বেশি পড়ে না। সামান্য ফোড়নের গন্ধ আর ঝাল-মিষ্টির সমীকরণের এই তরকারির স্বাদ যেন মুখে লেগে থাকে। কিন্তু ঠাকুমা দিদাদের হাতের রান্নার সেই স্বাদ এখন প্রায়ই উঠে গিয়েছে। তাই আজ আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত রেসিপি, আর সেটি হল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি (Kochur Lati)।

উপকরণ

ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্নার জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— কচুর লতি, ইলিশ মাছের মাথা, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, বড়ি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করার জন্য প্রথমে বাজার থেকে আনা ইলিশ মাছের মাথা গুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেই মাথাগুলোতে সামান্য নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে বাজার থেকে আনা লতি গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ওভেনে করায় বসিয়ে সামান্য সরষের তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে এক এক করে। ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কেটে রাখা কচুর লতি গুলোকে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: একবার খেলে ভুলবেন না স্বাদ! পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন ট্যাংরা মাছের কারি

কড়াইতে কচুর লতিগুলো ভেজে নেওয়ার সময় সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লতিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দিতে হবে জল। বেশ খানিক কোন লতি গুলোকে কষাতে হবে। সাত থেকে আট মিনিট পর লতিগুলোর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য তেল নিয়ে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে আগে কষিয়ে রাখা লতি গুলোকে পুনরায় ঢেলে দিতে হবে। ওর মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ফোটার পরেই নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি মাছের মাথা দিয়ে কচুর লতি।

Leave a Comment